0০017161715 সূরা বনী ইসরাঈল | | রি করিয়াছেন তাহা হইল, নবী করীম (সা) যে হযরত মূসা (আ)-এর সহিত সাক্ষাৎ করিয়াছেন, এই সম্পর্কে কোন সন্দেহ পোষণ করিও না ০4:11 € ০১৯ ১1:13 0:22 আল্লাহ তা'আলা হযরত মূসা (আ)-কে বনী ইসরাঈলের হেদায়াতের অসীলা বানাইয়াছিলেন। হাদীসটি ইমাম মুসলিন আব্দ ইবনে হুমাইদ ইউনুস ইবনে মুহাম্মদ এর সুত্রে শায়বান হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী ও মুসলিম উভয়ই হাদীসটিকে শু"বা এর সূত্রে হযরত কাতাদাহ (রা) হইতে সংক্ষিপ্ত বর্ণনা করিয়াছেন । অপর এক সূত্র - আব্বাস হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, মি'রাজের রাত্রে আমার নিকট দিয়া একটি সুগন্ধি ছড়াইয়া গেল, আমি জিজ্ঞাসা করিলাম এইটি কিসের সুগন্ধি? জিবরীল (আ) বলিলেন, ইহা ফিরাউন কন্যা ও তাহার সন্তানের চিরুনীর সুগন্ধি । একবার তাহার হাত হইতে চিরুনী পড়িয়া গেলে তিনি অনিচ্ছায় বিসমিল্লাহ বলিয়া উঠাইলেন। অতঃপর ফিরআউনের অপর কন্যা বলিল, আল্লাহ তো আমার পিতা কিন্তু তিনি বলিলেন, আমার প্রতিপালক, তোমার প্রতিপালক ও তোমার পিতা ফিরআউনের প্রতিপালক কেবলমাত্র আল্লাহ । তখন অপর কন্যা বলিল আমার পিতা ব্যতিত কি তোমার অন্য কোন প্রতিপালক আছে। তিনি বলিল, হা, আমার প্রতিপালক, তোমার প্রতিপালক ও তোমার পিতার প্রতিপালক কেবল মাত্র আল্লাহ! এই সংবাদ ফিরআউনের নিকট পৌছিয়ে গেলে সে তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, আমি ব্যতিত তোমার অন্য কোন প্রতিপালক আছে কি? তিনি বলিলেন, হা, আমার ও আপনার প্রতিপালক কেবল মাত্র আল্লাহ। অতঃপর ফিরআউন তামার গাভী গরম করিবার জন্য হুকুম করিল, এবং উহাতে তাহাকেও তাহার সন্তানদিগকে নিক্ষেপ করিয়া প্রাণ নাশের নির্দেশ দিল। তখন ফিরআউন কন্যা বলিলেন আমার একটি অনুরোধ রক্ষা করুন, ফিরআউন জিজ্ঞাসা করিল, তোমার কি অনুরোধ । তিনি বলিলেন, আমার ও আমার সন্তানের জীবন নাশের পর আমাদের সকলের হাড্ডিগুলি একইস্থানে রাখিয়া দিবেন। ফিরআউন বলিল, যেহেত্ব আমার উপর তোমার কিছু হক রহিয়াছে সুতরাং তোমার এই অনরোধ রক্ষা করা হইবে । অতঃপর তাহাদিগকে উত্তপ্ত তামার গাভীর মধ্যে এক একজন করিয়া নিক্ষেপ করা হইল । অবশেষে যখন তাহার দুপ্ধপোষ্য শিশুকে নিক্ষেপ করিবার সময় আসিল তখন সে তাহার আম্মাকে ডাকিয়া বলিল আম্মা । আপনি অনুতাপ করিবেন না আপনি বিচলিত হইবেন না। এবং এই পথে জীবন দিতে আপনি দ্বিধা করিবেন না। কারণ আপনি সত্যের উপর আছেন আর এই যে সুগন্ধি আসিতেছে
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।