0০017161715 সুরা বনী ইসরাঈল ২২৯ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রো)-এর রেওয়ায়েত ইমাম আহমদ বলেন, উসমান ইবনে মুহাম্মদ....ইবনে আববাস (রো) হইতে বর্ণিত তিনি বলেন, যেই রাত্রে রাসূলুল্লাহ (সা) এর মি'রাজ সংঘটিত হইল সেই রাত্রেই তিনি বেহেশতে প্রবেশ করিলেন তথায় তিনি এক পার্থ পদধ্বনী শুনিতে পাইলেন । অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল (আ) এই ব্যক্তি কে? তিনি বলিলেন, মুয়াযষিন হযরত বিল্লাল রো)। অতঃপর রাসূলুল্লাহ (সা) যখন মানুষের নিকট প্রত্যাবর্তন করিলেন তখন বলিলেন অবশ্যই বিল্লাল সফল হইয়াছে আমি তাহাকে এইরূপ এইরূপ মর্যাদাসম্পনন দেখিয়াছি। রাবী বলেন, রাসূলুল্লাহ (সা)-এর সহিত হযরত মুসা (আ) এর সাক্ষাৎ ঘটিয়াছিল। তখন তিনি বলিলেন নবী উন্মীকে আমি স্বাগত জানাইতেছি। হযরত মুসা (আ) দীর্ঘাকায় গন্দুমী বর্ণের লোক ছিলেন তাহার কান পর্যস্ত কিংবা কান . হইতে কিছু উপর পর্যন্ত চুল ছিল। তখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করিলেন ইনি কে? হযরত জিবরীল (আ) বলিলেন, তিনি হযরত মূসা (আ) অতঃপর তিনি আরো চলিতে চলিতে এক বুযুর্ণের সাক্ষাৎ লাভ করিলেন তিনিও তাহাকে স্বাগত জানাইলেন ও সালাম দিলেন। রাসূলুল্লাহ (সা)-এর সহিত যত আম্বিয়া কিরামের সাক্ষাৎ হইয়াছে তাহাদের প্রত্যেকেই নবী করীম (সা) কে প্রথম সালাম করিয়াছেন। রাসূলুল্লাহ সো) জিজ্ঞাসা (আ) রাসূলুল্লাহ সো) দোযখের মধ্যে এমন কিছু লোকও দেখিয়াছেন, যাহারা, মানুষের গোস্ত ভক্ষণ করিতেছিল। তিনি একজন অত্যধিক লাল বর্ণের নীলা চক্ষু বিশিষ্ট লোক দেখিতে পাইলেন । জিজ্ঞাসা করিলেন, লোকটি কে? তিনি বলিলেন হযরত সালেহ (আ) এর উটনী হত্যাকারী ব্যক্তি। অতঃপর রাসূলুল্লাহ সো) মসজিদে আকসা আগমন করিলে সালাত পড়িতে দীড়াইয়া গেলেন। তখন অন্যান্য সকল আন্বিয়ায়ে কিরামও তাহাদের সহিত সালাতে দন্ডায়মান হইলেন। সালাত হইতে অবসর হইবার পর তাহার নিকট দুইটি পেয়ালা পেশ করা হইল । একটি ডান দিক হইতে অপরটি বাম দিক হইতে । একটিতে দুধ ছিল এবং অপরটিতে মধু । অতঃপর রাসূলুল্লাহ (সা) দুধের পেয়ালা গ্রহণ করিলেন এবং উহা হইতে পান করিলেন। অতঃপর যাহার হাতে পিয়ালা ছিল সে বলিলেন, আপনি ফিতরাত মুতাবিক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। এই হাদীসের সনদটি বিশুদ্ধ । অপর একটি সুত্রে বর্ণিত হাদীস ইমাম আহমদ বলেন, হাসান....হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত তিনি বলেন একরাত্রে রাসূলুল্লাহ (সা)-কে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হইল।
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।