Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২২৮ | তাফসীরে ইবনে কাছীর ভোর হইবার পূর্বেই আমি আমার সাথীদের সহিত মিলিত হইলাম । হযরত আবূ বকর (রা) আমার নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, হে আন্নাহর রাসূল! আপনি রাত্রে কোথায় ছিলেন? আমি তো এমন সকল স্থানেই আপনাকে খুঁজিয়াছি যেখানে যেখানে আপনার থাকিবার সম্ভাবনা ছিল। তিনি বলিলেন, আমি রাত্রে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়া আসিয়াছি। হযরত আবূ বকর (রা) বলিলেন, হে আন্াহর রাসূল। ইহা একে মাসের : পথ । আপনি বাইতুল মুকাদ্দাসের কিছু বর্ণনা দান করুন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, তখন আমার জন্য একটি সোজা পথ উন্মুক্ত করিয়া দেওয়া হইল । যেন আমি উহা আমার সম্মুখেই অবস্থিত দেখিতেছিলাম এবং তিনি যেকোন প্রশ্ন করিতেছিলেন আমি উহার জবাব দান করিতেছিলাম। তখন হযরত আবূ বকর বলিলেন, আমি সাক্ষ্য দান করিতেছি অবশ্যই আপনি আল্লাহ রাসূল। মুশরিকরা বলিল, তোমরা ইবনে আবু কাবশাহকে দেখ, সে বলে, সে নাকি একই রাত্রে বাইতুল মুকাদ্দাসে ঘুরিয়া আসিয়াসে। রাসূলুল্লাহ (সা) বলেন, আমি যে দাবী করিয়াছি উহার সত্যতা প্রমাণের জন্য একটি আলামত হইল, আমি তোমাদের একটি কাফেলার নিকট দিয়া অতিক্রম করিয়াছি, যাহারা অমুক অমুক স্থানে অবস্থান করিতেছিল এবং তাহাদের একটি উট হারাইয়া গিয়াছিল এবং অমুক ব্যক্তি খুজিতেছে। তাহারা এখন অমুক স্থানে রহিয়াছে সফরকালে তাহারা প্রথম অমুক স্থানে অবস্থান করিবে তাহার পর অমুক স্থানে। আর অমুক দিনে তোমাদের নিকট আসিয়া পৌছিবে। তাহাদের সর্বাঞ্ে একটি গন্দমীবর্ণের উট রহিয়াছে যাহার উপর একটি কালো কাপড় রহিয়াছে এবং দুইটি কালো রংগের বোঝাও বহন করিয়া চলিতেছে । যখন সেই দিনটি সমাগত হইল যেই দিনে কাফেলাটি প্রত্যাবর্তন করিবে বলিয়া রাসূলুল্লাহ সো) সংবাদ দান করিয়াছিলেন। সেইদিন দুপুর দেখিতে পারে যে, যে সংবাদ রাসূলুল্লাহ দান করিয়াছেন উহা সত্য কিনা? ইমাম বায়হাকী ও আবূ ইসমাঈল তিরমিযী হইতে দুইটি সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। হাদীস বর্ণনা শেষে তিনি বলিয়াছেন €:১: %(:।13-% সূত্রটি বিশুদ্ধ । ইমাম আবু ইবনে আলা যুবাইদী হইতে শাদ্দাদ ইবনে আওসের হাদীসটি দীর্ঘাকারে বর্ণনা করিয়াছেন। তবে ইহাতে সন্দেহের কোন অবকাশ নাই যে আওস ইবনে সাদ্দাদ হইতে বর্ণিত এই হাদীসের কিছু অংশ বিশুদ্ধ যেমন বায়হাকী বর্ণনা করিয়াছেন এবং কিছু অংশ মুনকার যেমন বাইতুল্লাহমে সালাত সম্পর্কিত অংশ এবং বাইতুল. মুকাদ্দাস সম্পর্কে হযরত আবূ বকর সিদ্দীক (রা) প্রশ্ন ইত্যাদি।.

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।