Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা বনী ইসরাঈল | ২২৭ আমাকে বলিলেন, আপনি নামিয়া পড়ুন। তিনি বলিলেন আপনি সালাত পুড়ন। আমি সালাম পড়িলাম। অতঃপর আমরা পুনরায় উক্ত সোয়ারীর উপর আরোহণ করিলাম । তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন আপনি জানেন কি কোথায় সালাত পড়িলেন, আমি বলিলাম আল্লাহ সর্বাধিক বেশি জানেন । তিনি বলিলেন, “মাদয়ান” নামক স্থানের সে : গাছের নীচে সালাত পড়িয়াছেন সেখানে হযরত মুসা (আ)-এর সহিত আল্লাহ তা“আলা কথা বলিয়াছিলেন। সোয়ারী আমাদিগকে লইয়া পূর্বের ন্যায় দ্রুত চলিতে লাগিল এক সময় আমরা এমন এক স্থানে পৌছিয়া গেলাম যেখানে অনেক অক্টালিকা দেখা গেল। অতঃপর তিনি বলিলেন, আপনি নামিয়া পড়ুন। আমি নামিয়া পড়িলাম । আমাকে তিনি সালাত পড়িতে বলিলেন। আমি সালাত পড়িলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন আপনি জানেন কি কোথায় সালাত পড়িলেন? আমি পূর্বের ন্যায় জবাব দিলাম, আন্নাহ সর্বাধিক বেশি জানেন। তিনি বলিলেন আপনি “বায়তুন্নাহম' নামক স্থানে সালাত পড়িয়াছেন যেখানে হযরত ঈসা (আ) জন্ম গ্রহণ করিয়াছেন। অতঃপর তিনি আমাকে এবং মসজিদের কিবলার নিকট আসিলাম। তিনি তাহার সোয়ারী বাধিয়া রাখিলেন। এবং আমরা মসজিদের সেই দরজা দিয়া মসজিদে প্রবেশ করিলাম যেই দরজা দিয়া চন্দ্র ও সূর্যের আলো প্রবেশ করে। অতঃপর আমি মসজিদে সালাত পড়িলাম ৷ তখন আমার অতিশয় পিপাসা অনুভূত হইল। অতএব আমাকে দুইটি পান পাত্র পেশ করা হইল। একটিতে ছিল দুধ এবং অপরটিতে ছিল মধু। আল্লাহ্‌ সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফীক দান করিলেন । দুধ গ্রহণ করিলাম এবং পূর্ণ তৃপ্তিসহকারে দুধ পান করিলাম । তথায় আমার সম্মুখে একজন বৃদ্ধ তাকিয়ায় হেলান দিয়ে বসিয়াছেন তিনি বলিলেন, আপনার সংগী ফিতরাত অনুযায়ী করিয়াছেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন । অতঃপর তিনি আমাকে লইয়া চলিতে থাকিলেন। চলিতে চলিতে আমরা সে উপত্যকায় পৌছিয়া গেলাম যেখানে শহরটি অবস্থিত। সেখানে জাহান্নামকে দেখিতে পাইলাম । আমি জিজ্ঞাসা করিলাম, “হে আল্লাহর রাসূল? আপনি জাহান্নামকে কিরূপ দেখিতে পাইলেন? তিনি বলিলেন কঠিন প্রজ্বলিত আংগারার ন্যায় দেখিতে পাইয়াছি। অতঃপর হযরত জিবরীল (আ) আমাকে লইয়া প্রত্যাবর্তন করিলেন আমরা কুরাইশদের একটি কাফেলার নিকট দিয়া অতিক্রম করিলাম । যাহারা অমুক অমুক স্থানে অবস্থান করিতেছিল এবং তাহারা তাহাদের একটি হারান উট খুঁজিতেছিল। আমি তাহাদের . প্রতি সালাম করিলাম । আমার সালাম শ্রবণ করিয়া তাহাদের একজন বলিল, এ তো হযরত মুহম্মদ (সা)-এর শব্দ বলিয়া মনে হইতেছে । রাসুলুল্লাহ (সা) বলেন, অতঃপর

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।