0০017161715 ২২৬ ন তাফসীরে ইবনে কাছীর ইয়াধীদ ইবনে হাকীম হইতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (সা) কে স্বপ্ন যোগে দেখিতে পাইলাম । তখন তাহাকে আমি বলিলাম ইয়া রাসূলাল্লাহ! আপনার _ উম্মতের এক ব্যক্তি যাহাকে সুফিয়ান সাওরী বলা হয় তাহার বর্ণিত হাদীস গ্রহণ করায় কোন অসুবিধা নাই তো? তখন তিনি. বলিলেন হা তাহার বর্ণিত হাদীস গ্রহণ করায় কোন অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ! আমি আমাদের নিকট আবূ হারূন হইতে বর্ণনা করিয়াছেন। তিনি হযরত আবু সায়ীদ খুদরী হইতে তিনি আপনার নিকট হইতে বর্ণনা করিয়াছেন, যেই রাত্রে আপনার মি'রাজ সংঘটিত হইয়াছে উহার সম্পর্কে আপনি বলিয়াছেন যে, আমি সচক্ষে দেখিয়াছি-----তখন তিনি বলিলেন হা ঠিক বলিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ! আপনার উম্মতের কিছু এমন লোকও আছে যাহারা মি'রাজ সম্পর্কে অনেক আশ্চর্যজনক কথা বলে, তিনি বলিলেন সেই সকল কথা গল্পকারদেরই বটে । শাদ্দাদ ইবনে আওস (রো)-এর রেওয়ায়েত ইবরাহীম ইবনে আলা ইবনে যাহ্হাক যুবাইদী....সাদ্দাদ ইবনে আওস (রা) হইতে বর্ণিত তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার মি'রাজ কিভাবে সংঘটিত হইয়াছিল। তিনি বলেন, একবার আমি পবিত্র মক্কায় দেরী করিয়া ইশার সালাত পড়াইলাম। অতঃপর হযরত জিবরীল (আ) সাদা বর্ণের একটি সোয়ারী আনিয়া পেশ করিলেন। যাহা গাধা হইতে বড় এবং খচ্চর অপেক্ষা ছোট এবং তিনি আমাকে বলিলেন আপনি ইহার উপর আরোহণ করুন। সোয়ারীটা কিছু অবাধ্যততা প্রকাশ করিল। কিন্তু তিনি উহার কানটি মলিয়া দিলেন। অতঃপর উহার উপরে আমাকে আরোহণ করিয়া দিল। সোয়ারীটা আমাদিগকে বহন করিয়া এত দ্রুত চলতে লাগিল যে তাহার দৃষ্টির শেষ প্রান্তে গিয়া তাহার পা পড়িতে লাগিল। সে একটি খেজুর বাগান বিশিষ্ট ভূখন্ডে আমাদিগকে অবতীর্ণ করিল । হযরত জিবরীল (আ) বলিলেন এখানে সালাত পড়ুন। আমি সালাত পড়িলাম। অতঃপর পুনরায় উহাতে আরোহণ করিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনি জানেন কি? আপনি কোথায় সালাত পড়িলেন? আমি বলিলাম, আল্লাহ সর্বাধিক বেশি জানেন। তিনি বলিলেন, আপনি “ইয়াসরাব” নামক স্থানে সালাত পড়িয়াছেন, আপনি “তায়বাহ' নামক স্থানে সালাত পড়িয়াছেন। অতঃপর সোয়ারীটি আমাদিগকে বহন করিয়া পূর্বের ন্যায় দ্রুত চলিতে লাগিল এমনভাবে যে তাহার দৃষ্টির শেষ সীমায় তাহার পায়ের ক্ষুর পড়িতে লাগিল। অতঃপর আমরা এক ভূখন্ডে পৌছিয়ে গেলে হযরত জিবরীল (আ)
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।