Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715. ২২৪ তাফসীরে ইবনে কাছীর - উহা পালন করতে সক্ষম হইবে না। আর উহা পালন করিত না পারিলেই কুফর করিবে । অতঃপর আমি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিয়া বলিলাম হে আমার প্রতিপালক! আমার উম্মত সর্বাধিক দুর্বল উন্মত। আপনি অনুগ্রহপুর্বক সালাতের হুকুমকে সহজ করিয়া দিন। অতঃপর তিনি দশ ওয়াক্ত সালাত কম করিয়া দিলেন এবং চন্নিশ ওয়াক্তের সালাত অবশিষ্ট রহিল। অতঃপর আমি হযরত মুসা ও আমার প্রতিপালকের মাঝে একাধিকবার গমনাগমন করিতে লাগিলাম। যখনই আমি হযরত মূসা আ) এর নিকট আগমন করিতাম তিনি আমাকে পূর্বের ন্যায় বলিতেন ফলে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করিয়া পুনরায় মুসা (আ) এর নিকট ফিরিলে তিনি আমাকে জিজ্ঞাসা করিতেন আল্লাহর পক্ষ হইতে কি নির্দেশ দেওয়৷ হইয়াছে আমি বলিতাম দশ সালাত হাস করা হইয়াছে । তখন তিনি আবার বলিতেন আপনার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করুন এবং হুকুমকে সহজ করিবার জন্য দরখাস্ত করুন। আমি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিয়া দরখাস্ত করিলাম, হে আমার প্রভূ! আমার হইতে সালাত হাস করিয়া দিন তাহারা বড়ই দুর্বল উম্মত তখন আরো পাচ ওয়াক্ত-হাস করিয়া পাচ ওয়াক্ত নির্ধারণ করিলেন। তখন একজন ফিরিশৃতা আমাকে আহ্বান করিয়া বলিলেন, আমার ফরয আমি পূর্ণ করিয়াছি এবং আপনার উম্মত হইতে হুকুম হালকা করিয়াছি এবং প্রত্যেক নেক আমলের বিনিময়ে দশগুণ সওয়াব দান করিয়াছি । অতঃপর আমি পুনরায় হযরত মুসা (আ) এর নিকট প্রত্যাবর্তন করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, কি হুকুম হইয়াছে? আমি বলিলাম পাচ ওয়াক্ত সালাতের হুকুম হইয়াছে? তখনো তিনি বলেন, আপনি পুনরায় আপনার পরওয়ারদেগারের নিকট গিয়া হুকুম সহজ করিবার দরখাস্ত করুন। তখন আমি বলিলাম আমি বারবার গিয়াছি পুনরায় যাইতে আমার লঙ্জা বোধ হইতেছে। অতঃপর রাসূলুল্লাহ (সা) ভোরে মক্কীবাসীদিগকে বিম্ময়কর সংবাদ দিলেন যে আমি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়াছি অতঃপর আমাকে আসমানে লইয়া যাওয়া হইয়াছে এবং নানা প্রকার বিস্ময়কর বস্তু দেখিয়াছি। তখন আবু জেহেল বলিল, মুহাম্মদ সো) যে কত আজগবী কথা বলিতেছে। তোমাদের কি উহাতে আশ্চার্য বোধ হইতেছে না? সে বলিতেছে সে নাকি একই রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়া পুনরায় আমাদের মাঝে ফিরিয়া আসিয়াছে । অথচ, আমাদেরকে কাহার পক্ষে উটকে মারিয়া পিটাইয়া এক মাসে কোন মতে বাইতুল মুকাদ্দাস পৌছিতে পারি আবার প্রত্যাবর্তন করিতেও এক মাস লাগিয়া যায়। আর সে নাকি একই রাত্রে দুইমাসের পথ অতিক্রম করিয়া আসিয়াছে। রাসূলুল্লাহ ইরশাদ করেন, অতঃপর আমি তাহাদিগকে কুরাইশদের একটি কাফেলার সাহিত সাক্ষাতের সংবাদ দান করিলাম যে, তাহাদের

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।