0০017161715 সূরা বনী ইসরাঈল | ২২৩ বেষ্টন করিয়া লয়। সেখানে একটি বর্ণা প্রবাহিত দেখিলাম যাহাকে “সালসাবীল' বলা হয়। এবং ইহা হইতে দুইটি নহরের উৎপত্তি একটিকে কাওসার বলা হয়। এবং অপরটিকে বলা হয় নহরে রহমত । নহরে রহমতে আমি গোসল করিলে আমার সকল ক্রুটি বিচ্যুতি ক্ষমা করিয়া দেওয়া হইল । অতঃপর আমাকে বেহেশতে লইয়া যাওয়া হইল তখন এক সুন্দরী রমনী আমাকে অভ্যর্থনা করিল, আমি জিজ্ঞাসা করিলাম, তুমি কাহার জন্য নির্দিষ্ট? সে বলিল, যায়েদ ইবনে হারেসার জন্য । সেখানে আমি কয়েকটি নহরও দেখিলাম যাহার পানিতে কোন পরিবর্তন ঘটে না। দুধের কিছু এমন নহরও দেখিলাম যাহার স্বাদে কোন পরিবর্তন হয় না। কিছু মদের নহ্রও আছে যাহা পানকারীদের জন্য স্বাদের উপায় এবং কিছু পরিফার মধুর নহরও আছে। উহার আপেলগুলি ডোরের ন্যায় এবং উহার পাখী বুখতী উটের ন্যায় প্রকান্ড । রাসূলুল্লাহ (সা) তখন ইরশাদ করিলেন আল্লাহ তাহার নেক বান্দাগণের জন্য এমন সকল নিয়ামত প্রস্তুত করিয়া রাখিয়াছেন যাহা কোন চক্ষু দর্শন করে নাই কোন কর্ণও শ্রবণ করে নাই আর কোন মানুষের অন্তর কল্পনা করিতেও সক্ষম হয় নাই। রাসূলুল্লাহ সো) ইরশাদ করেন, অতঃপর দোযখ আমার নিকট পেশ করা হইল । আমি দেখিলাম, দোযখে আল্লাহর ক্রোধ ও গযব বিরাজ করিতেছে । যদি উহার মধ্যে লোহা ও পাথর নিক্ষেপ করা হয় তবে উহা ভক্ষণ করিবে । অতঃপর দোযখ বন্ধ করিয়া দেওয়া হইল । আমাকে সিদরাতুল মুস্তাহার নিকট লইয়া যাওয়া হইল এবং আমাকে ঢাকিয়া দেওয়া হইল। অতঃপর আমার ও তাহার মাঝে দুই কামান পরিমাণ দূরত্ রহিয়া গেল। বরং উহা অপেক্ষাও কম। রাসূলুল্লাহ সো) ইরশাদ করেন সিদরাতুল মুস্তাহার প্রত্যেকটি পাতায় একজন করিয়া ফিরিশ্তা অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমার উপর পঞ্চাশ ওয়ক্তের সালাত ফরয করা হইল । এবং বলা হইল, আপনার জন্য প্রত্যেক ভাল কাজের সওয়াব দশগুণ । আপনি যখন কোন ভাল কাজ সম্পন্ন করিবার ইচ্ছা করিবেন অথচ, কোন কারণে করিতে পারিলেন না তবে আপনি একটি সওয়াব লাভ করিবেন। আর কাজটি সম্পন্ন করিলে দশটি সওয়াব লেখা হবে। আর যদি আপনি কোন অন্যায় কাজের জন্য ইচ্ছা পোষণ করেন অথচ, কোন কারণ বশতঃ উহা করিতে পারিলেন না তবে কোন গুনাহ লেখা হইবে না। আর যদি করিয়া ফেলেন তবে একটি গুনাহ লেখা হইবে। অতঃপর আমি হযরত মূসা (আ)-এর নিকট প্রত্যাবর্তন করিলাম তিনি আমাকে জিজ্জাসা করিলেন আপনার প্রতিপালক আপনাকে কি নির্দেশ দান করিয়াছেন? আমি বলিলাম পঞ্চাশ সালাত। তিনি বলিলেন, আপনার প্রতিপালকের নিকট আপনি প্রত্যাবর্তন করিয়া সালাত সহজ করিবার জন্য দরখাস্ত করুন। কারণ আপনার উম্মত
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।