0০017161715 ২২২ | | . তাফসীরে ইবনে কাছীর তিনিও আমাকে সালাম করিলেন। অতঃপর আমরা পঞ্চম আসমানে আরোহণ করিলাম সেখানে হযরত হারূন (আ)-এর সহিত সাক্ষাৎ হইল । তাহার দাড়ীর অর্ধেক সাদা ও অর্ধেক কালো ছিল তাহার দাড়ী এত লম্বা যে তাহা যেন তাহার নাভীকে স্পর্শ করে। আমি জিজ্ঞাসা করিলাম হে জিবরীল ইনি কে? তিনি বলিলেন তিনি হইলেন হারূন ইবনে ইমরান (রা) যিনি তাহার কওমের নিকট অতিপ্রিয়। তাহার সহিত আরো কিছু লোক ছিল। আমি তাহাকে সালাম করিলাম । অতঃপর তিনিও আমাকে সালাম করিলেন। অতঃপর আমি ষষ্ঠ আসমানে আরোহণ করিলাম । সেখানে হযরত মূসা (আ) এর সহিত আমার সাক্ষাৎ তিনি গন্দমী বর্ণের অনেক চুল বিশিষ্ট লোক। যদি তিনি জামা পরিধান করেন তার চুল জীমার নিচ হইতে বাহির হইয়া আসিবে । তিনি বলিতে লাগিলেন, লোকে বলে, “আমি আল্লাহর নিকট সর্বাধিক মর্যাদাসম্পন্ন। অথচ, এই হইতেছেন আল্লাহর নিকট সর্বাধিক বেশী মর্যাদাসম্পন্ন। রাসূলুল্লাহ (সা) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম হে জিবরীল, ইনি কে? তিনি বলিলেন, তিনি আপনার ভাই.হযরত মুসা ইবনে ইমরান (আ) তাহার সহিতও তাহার কওমের কিছু লোক ছিল। আমি তাহাকে সালাম করিলে তিনিও আমাকে সালাম করিলেন। অতঃপর আমি সপ্তম আসমানে আরোহণ করিলাম এখানে আমাদের পিতা হযরত ইবরাহীম (আ)-এর সহিত সাক্ষাৎ ঘটিল। যিনি বাইতুল মা"মূরের সহিত হেলান লাগাইয়া বসিয়াছিলেন। তিনি অত্যন্ত চমৎকার লোক ।.আমি জিজ্ঞাসা করিলাম, হে. জিবরীল ! ইনি কে? তিনি বলিলেন, তিনি হইলেন আপনার পিতা খলীলুল্লাহ হযরত ইবরাহীম (আ) তাহার সহিতও তাহার কওমের কিছু লোক ছিল. আমি তাহাকে সালাম করিলাম এবং তিনিও আমাকে সালাম করিলেন । আমি আমার উম্মতকে দুই ভাগে বিভক্ত দেখিলাম একটি অংশ এত সাদা পোশাক পরিহিত ছিল যেমন উহা সাদা কাগজ। আর অপর অংশটি কালো পোশাক পরিহিত ছিল । রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমি বাইতুল মা*মুরে . প্রবেশ করিলাম এবং আমার সহিত সেই সকল লোকও প্রবেশ করিল যাহারা সাদা পোশাক পরিহিত ছিল। আর যাহারা কালো পোশাক পরিহিত. ছিল তাহাদিগকে প্রবেশ কিরতে বীধা প্রদান করা হইল । অতঃপর আমি এবং যাহারা আমার সহিত বাইতুল মা'মূরে প্রবেশ করিয়াছিল সকলেই সালাত পড়িল, এবং সালাত শেষে আমরা সকলেই . বাহির হইয়া আসিলাম। রাসূলুল্লাহ (সা) বলেন, বাইতুল মা*মূরে প্রতিদিন সত্তর হাজার ফিরিশৃতা সালাত আদায় করেন। এই সত্তর হাজার ফিরিশৃতা পুনরায় আর কোন দিন সালাত পড়িতে সুযোগ পাইবে না। অতঃপর আমাকে সিদরাতুল মুস্তাহা পর্যন্ত লইয়া , যাওয়া হইল। সিদরাতুল মু্তাহা নামক গাছের পাতা এত বড় যে উহা সারা উ্মাতকে
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।