Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

001719115 সূরা-বনী ইসরাঈল ২১৯ মদ এবং অপরটিতে দুধ ছিল। আমি দুধের পেয়ালা পান করিলাম এবং মদ পান করিতে অস্বীকার করিলাম । তখন জিবরীল (আ) বলিলেন, আপনি ফিতরাত অনুযায়ী কাজ করিয়াছেন। যদি আপনি মদ পান করিতেন তবে অবশ্যই আপনার উম্মত ভ্রান্ত হইয়া যাইত। তখন আমি আনন্দে আল্লাহু আকবর আল্লাহু আকবর বলিলাম । অতঃপর হযরত জিবরীল আমাকে জিজ্ঞাসা করিলেন আপনার চেহারায় চিন্তার চিহ দেখিতেছি, ইহার কারণ কি! তখন আমি বলিলাম, যখন আমি চলিতে ছিলাম তখন আমার ডান দিক হইতে একজন লোক ডাকিয়া বলিল, হে মুহাম্মদ! আমাকে কিছু অবকাশ দান করুন আমি কিছু জিজ্ঞাসা করিব । কিন্তু আমি তথায় দাড়াই নাই আর তাহাকে কিছু বলার অবকাশও দান করি নাই। তখন তিনি বলিলেন, এই ব্যক্তি ইয়াহুদী ছিল, যদি আপনি তাহার ডাকে সাড়া দান করিতেন তবে আপনার উম্মত ইয়াহুদী হইয়া যাইত। রাসূলুল্লাহ সা) বলেন, অনুরূপভাবে যখন আমি চলিতেছিলাম তখন আমার বাম দিক হইতেও এক ব্যক্তি আমাকে ডাকিয়া কিছু বলিতে চাইলে তাহার ডাকেও আমি সাড়া দেই নাই। হযরত জিবরীল তখন বলিলেন, এই ব্যক্তি নাসারা ছিল। যদি আপনি তাহার ডাকে সাড়া দিতেন তবে আপনার উম্মত নাসারা হইয়া যাইত। রাসূলুল্লাহ (সা) বলিলেন, আমি যখন চলিতেছিলাম তখন একজন অতি সুন্দরী সুসঙ্জিতা রমনী যাহার হাত খোলা ছিল আমাকে ডাকিয়া বলিল, হে মুহম্মদ! আমাকে কিছু অবকাশ দান করুন: আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করিব । তখনো আমি তাহার ডাকে দীড়াই নাই। আর ডাকের উত্তরও দান করি নাই। হযরত জিবরীল (আ) বলিলেন। এই স্ত্রীলোকটি ছিল দুনিয়া । মনে রাখিবেন, যদি আপনি তাহার ডাকে সাড়া দিতেন কিংবা তথায় দাড়াইতেন তবে আপনার উম্মত পরকালের উপর ইহকালকে প্রাধান্য দান করিত। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমি ও জিবরীল (আ) বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করিয়া আমরা প্রত্যেকেই দুই রাকাত সালাত পড়িলাম। অতঃপর আমার নিকট মি'রাজ (সিঁড়ী) আনা হইল যাহার সাহায্যে সকল বনী আদমের রূহসমূহ উপরে আরোহণ করে সিড়ি এতই চমৎকার যে দুনিয়ার কেহ কোন দিন এত চমৎকার বস্তু দেখে নাই। মৃত ব্যক্তি যখন আসমানের প্রতি চক্ষু উত্তোলন করিয়া দেখিতে থাকে তখন সে বিস্ময়ের সাথে এ সমস্তকেই.দেখিতে থাকে । রাসূলুল্লাহ (সো) বলেন, অতঃপর আমি ও জিবরীল উপরে চড়িতে থাকিলাম এবং ইসমায়ীল নামক একজন ফিরিশ্তার সহিত সাক্ষাৎ ঘটিল তিনি হইলেন প্রথম আসমানের দায়িত্বশীল ও ইহার কর্তৃত্বের অধিকারী । যাহার অধীনে সত্তর হাজার ফিরিশৃতা রহিয়াছে । এবং তাহাদের প্রত্যেকের অধিনে এক লক্ষ ফিরিশৃতা রহিয়াছে। আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন 4৯ %। এ২১ 2১১৯ 11:05

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।