Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

001719115 সুরা-বনী ইসরাঈল ২১৭ হযরত মুহম্মদ (সা) এর মি'রাজ সম্পর্কে হাদীস বর্ণনা করিতেছিলেন। রাসূলুল্লাহ (সা) বলেন, আমরা চলিতে লাগিলাম এমন কি বাইতুল মুকাদ্দাস পৌছিলাম কিন্তু কেহই ভিতরে প্রবেশ করিল না তিনি বলেন, আমি বলিলাম বরং রাসূলুল্লাহ (সা) ভিতরে প্রবেশ করিয়াছেন এবং উহার মধ্যে সালাতও পড়িয়াছেন। যির ইবনে হুবাইশ বলেন, তখন হুযাইফা আমাকে বলিলেন, হে টাকপড়া তোমার নাম কী? তোমার চেহারা আমার পরিচিত বলিয়া মনে হইতেছে । কিন্তু তোমার নাম আমার মনে নাই। আমি বলিলাম আমার নাম যির ইবনে হুবাইশ। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি করিয়া জানিতে পারিলে যে রাসূলুল্লাহ (সা) বাইতুল মুকাদ্দাসের মসজিদে সালাত পড়িয়াছেন। আমি বলিলাম আমি কুরআন দ্বারাই ইহা বুঝিতে পারি। তিনি বলেন, যে ব্যক্তি নার নর রর রাত সারদা সারার তখন আমি চাল দিল এ7$১৭০৮1৮247254৮0 ৫310 0৮2 পড়িলাম। তখন তিনি বলিলেন, হে টাকপড়া! আয়াতের মধ্যে কি ইহা আছে যে রাসূলুল্লাহ (সা) সেখানে সালাত পড়িয়াছেন? আমি বলিলাম না। তিনি বলিলেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ সেই রাত্রে তথায় সালাত পড়েন নাই। যদি তিনি সেইরাত্রে তথায় সালাত পড়িতেন তবে তোমাদের প্রতি সেখানে সালাত পড়া ওয়াজিব হইয়া যাইত । যেমন বাইতুল্রাহ শরীফে তোমাদের প্রতি সালাত পড়া ওয়াজিব আল্লাহর কসম তাহারা উভয়েই বোরাকের উপর আরোহণ করিয়া চলিতে থাকেন এমনকি তাহাদের জন্য আসমানের দ্বার খুলিয়া দেওয়া হয়। অতঃপর তাহারা বেহেশত ও দোযখ দেখিলেন এবং পরকালে যাহা কিছুর ওয়াদা করা হইয়াছে সব কিছু দেখিতে পাইলেন অতঃপর তাহারা পূর্বের অবস্থায় ফিরিয়া আসিলেন। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সা) এমনভাবে পড়িলেন যে আমি তাহার দাত দেখিতে পাইলাম। তিনি বলিলেন লোকেরা এই কথা বলিয়া যাক যে বোরাকটি যাহাতে ভাগিয়া যাইতে না পারে সেইজন্য তাহাকে বাঁধিয়া রাখা হইয়াছিল । অথচ আল্লাহ তা'আলা বোরাকটিকে তাহার জন্য বাধ্য করিয়া দিয়াছিলেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম বোরাক কি বস্তু? তিনি বলিলেন একটি সাদা জন্তু যতদূর দৃষ্টি যায় সে এক সাথে ততদূর পৌছিয়া যায়। আবু দাউদ তয়ালেসী হাম্মাদ ইবনে সালামাহ হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী ও নাসায়ী তাফসীর অধ্যায়ে আসেম হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলিয়া উল্লেখ করিয়াছেন । বাইতুল মুকাদ্দাসে সালাত পড়া ও হালকার সহিত বোরাক বাধাকে হযরত হুযায়ফা (রা) অস্বীকার করিয়াছেন। কিন্তু অন্যান্য রাবীগণ তাহা রাসূলুল্লাহ ইব্‌ন কাছীর__২৮ (ডষ্ঠ)

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।