Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

001191715 রস ২১৪ তাফসীরে ইবনে কাছীর রহিয়াছে তাহারা বেহেশতবাসী আর যাহারা তাহার বাম দিকে রহিয়াছে তাহারা দোযখবাসী । অতএব তিনি যখন ডান দিকে দৃষ্টিপাত করেন হাসিয়া পড়েন আর যখন বাম দিকে দৃষ্টি নিক্ষেপ করেন দুঃখে কীদিয়া পড়েন। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর হযরত জিবরীল আমাকে. লইয়া দ্বিতীয় আসমানের দিকে আরোহণ করিলেন । আসমানের খাষেনকে তিনি দরজা খুলিবার জন্য বলিলে তিনি খুলিয়া দিলেন। হযরত আনাস (রো) বলেন, অতঃপর হযরত উবাই ইবনে কা'ব বর্ণনা করিয়াছেন রাসূলুল্লাহ (সা) বিভিন্ন আসমানে হযরত আদম, ইদরীস, মুসা, ইবরাহীম ও হযরত ঈসা (আ)-এর সহিত সাক্ষাৎ লাভ করিলেন। হযরত আদম (আ)-এর সহিত সাক্ষাৎ হইয়াছিল প্রথম আসমানে এবং হযরত ইবরাহীম (আ)-এর সহিত ঘষ্ঠ আসমানে । হযরত আনাস (রো) বলেন, হযরত জিবরীল ও রাসূলুল্লাহ (সা) যখন হযরত ইদরীস (আ)-এর নিকট দিয়া অতিক্রম করেন তখন তিনি রাসূলুল্লাহ (সা) কে সম্বোধন করিয়া বলিলেন, সালেহ নবী ও সালেহ ভাইকে স্বাগত জানাইতেছি? রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে জিবরীল ইনি কে? তিনি বলিলেন, হযরত ইদরীস (আ) রাসূলুল্লাহ সো) বলেন, অতঃপর আমি হযরত মুসা (আ)-এর নিকট দিয়া অতিক্রম করিলাম । তিনিও সালেহ নবী ও সালেহ ভাই বলিয়া তাহাকে স্বাগত জানাইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, ইনি কে? তিনি বলিলেন, তিনি হযরত মুসা (আ)। অতঃপর আমি হযরত ঈসা (আ)-এর নিকট দিয়া অতিক্রম করিলাম তখন তিনি সালেহ নবী ও সালেহ ভাই বলিয়া সম্বোধন করিয়া স্বাগত জানাইলেন। আমি জিজ্ঞাসা করিলাম ইনি কে? তিনি বলিলেন, হযরত ঈসা ইবনে মরিয়াম। রাসূলুল্লাহ সো) বলেন, অতঃপর আমি হযরত ইবরাহীম আ)-এর নিকট দিয়া অতিক্রম করিলে তিনি সালেহ নবী ও সালেহ সন্তান বলিয়া সম্বোধন করিয়া স্বাগত জানাইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, ইনি কে? তিনি বলিলেন, হযরত ইবরাহীম (আ)। ইবনে শিহাব বলেন, ইবনে হাযম আমার নিকট বর্ণনা করিয়াছেন হযরত ইবনে আব্বাস ও আবু হাববাহ আনসারী বলিতেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, অতঃপর আমাকে আরো উপরে লইয়া যাওয়া হইল এবং একটি সমতল ভূমীর উপর আমরা দন্ডায়মান হইয়া কলমের শব্দ শুনিতে পাইলাম। ইবনে হাযম ও হযরত আনাস ইবনে মালেক বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর পঞ্গাশ সালাত ফরয করিয়াছেন অতঃপর উহা লইয়া আমি হযরত মূসা (আ)-এর নিকট উপস্থিত হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, আপনার প্রতিপালক আপনার উপর কি ফরয করিয়াছেন? আমি বলিলাম, পঞ্তাশ সালাত। অতঃপর তিনি বলিলেন আপনার উম্মত ইহা পালন করিতে সক্ষম

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।