& 0০011917115 সুরা-বনী ইসরাঈল "২১৩ পাইতাম তবে অবশ্যই তাহাকে একটি প্রশ্ন করিতাম, তিনি বলিলেন কি প্রশ্ন করিতেন, আমি বলিলাম আমি তাহাকে জিজ্ঞাসা করিতাম আপনি কি আপনার রবকে দেখিয়াছেন? তখন হযরত আবু যর বলিলেন, এই প্রশ্রটিই আমি তাহাকে করিয়াছি । তিনি বলিলেন, আমি তাহার নূর দেখিয়াছি । তাহার আসল সত্তাকে কি করিয়া দেখিব? ইমাম আহমদের রেওয়ায়েতে অনুরূপ বর্ণিত হইয়াছে। ইমাম মুসলিম তীহার সহীহ গ্রন্থে আবু বকর ইবনে আবূ শায়বাহ.... হযরত আবূ যর হইতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞাসা করিলাম, আপনি কি আল্লাহকে দেখিয়াছেন? তিনি বলিলেন তিনি তো নূর , তাহাকে আমি কি করিয়া দেখিব? মুহাম্মদ ইবনে বাশৃশার আব্দুল্লাহ ইবনে শকীক হইতে বর্ণিত তিনি বলেন, আমি আবূ যরকে রো) বলিলাম, যদি আমি রাসূলুল্লাহ (সা) কে দেখিতাম, তবে অবশ্যই তাহাকে একটি প্রশ্ন করিতাম । তিনি বলিলেন, কোন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করিতে? তিনি বলিলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিতাম, আপনি কি আপনার রবকে দেখিয়াছেন? হযরত আবু যর বলিলেন, আমি এই প্রশ্ন করিলে, তিনি বলিলেন আমি নূর দেখিয়াছি। হযরত উবাই ইবনে কা“ব (রো) হইতে হযরত আনাস (রা)-এর রেওয়ায়েত আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ বলেন, মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে মুহাম্মদ ইবনে কা'ৰ (রো) বলিতেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন, আমার ঘরের ছাদ ছিদ্র.করা হইল । তখন আমি মক্কায় ছিলাম । অতঃপর হযরত জিবরীল (আ) অবতীর্ণ হইলেন এবং বুক চিরিয়া ফেলিলেন এবং যমযমের পানি দ্বারা ধৌত করিলেন অতঃপর ঈমান ও হিকমতে পরিপূর্ণ একটি তশতরী আনা হইল এবং উহা আমার বুকে ঢালিয়া দিয়ে পুনরায় বুক সেলাই করিয়া দিলেন। অতঃপর তিনি আমার হাত ধরিলেন এবং তাহাকে লইয়া আসমানের দিকে চড়িতে লাগিলেন। যখন তিনি প্রথম আসমান আগমন করিলেন, তখন এক ব্যক্তি বসা ছিল যাহার ডানে মানুষ্যরূপে একটি দল ছিল এবং বামেও একটি বড় দল ছিল। যখন তিনি তাহার ডান দিকে তাকাইলেন তখন মৃদু হাসিতেন আর বাম দিকে তাকাইয়া কাদিয়া পড়িতেন। তিনি রাসূলুল্লাহ (সা) কে দেখিয়া সালেহ নবী ও সালেহ সন্তান বলিয়া তাহাকে স্বাগত জানাইলেন। রাসূলুল্লাহ (সো) বলেন, আমি হযরত জিবরীল (আ) কে জিজ্ঞাসা করিলাম ইনি কে? তিনি বলিলেন, হযরত আদম (আ) আর তাহার ডানে ও বামে যে দল দোঁখতে পাইলেন তাহারা হইল তাহার সন্তানগণের রূহ ও আত্মা । যাহারা তাহার ডান দিকে অবস্থানরত
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।