Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২১২ তাফসীরে ইবনে কাছীর _ উপস্থিত হইয়া সেখানে কলমের শব্দ শুনিতে পাইলাম । ইবনে হাযম ও আনাস ইবনে মালেক বলেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন, অতঃপর আন্লাহ তা'আলা আমার উম্মতের উপর পঞ্চাশ সালাত ফরয করিলেন । আল্লাহর উক্ত নির্দেশ লইয়া আমি হযরত মুসা (আ) এর নিকট উপস্থিত হইলে তিনি বলিলেন, আপনার উম্মতের উপর আন্নাহ তা'আলা কি ফরয করিয়াছেন? আমি বলিলাম পঞ্াশ ওয়াক্ত সালাত । তিনি বলিলেন, আপনি আপনার প্রভুর নিকট প্রত্যাবর্তন করুন। আপনার উন্মত ইহা পালন করিতে সক্ষম হইবে না। অতঃপর আল্লাহর নিকট প্রত্যাবর্তন করিলে তিনি অর্ধেক সালাত হাস করিয়া দিলেন। অতঃপর হযরত মুসা (আ)-এর নিকট আসিয়া বলিলাম আন্রাহ তা'আলা অর্ধেক সালাত-হাস করিয়া দিয়াছেন। অতঃপর তিনি বলিলেন, আপনি পুনরায় আপনার প্রভুর নিকট গমন করুন । আপনার উম্মত ইহা পালন করিতে সক্ষম হইবে না। অতঃপর আমি পুনরায় আল্লাহর দরবারে উপস্থিত হইলে তিনি উহার অর্ধেক হাস করিয়া দিলেন। আমি হযরত মুসা আ)-এর নিকট. পুনরায় উপস্থিত হইলে তিনি এবারও বলিলেন, আপনি পুনরায় আপনার প্রভুর দরবারে গিয়া সালাত হাস করুন । আপনার উম্মাত ইহাও পালন করিতে সক্ষম হইবেন না। অতঃপর আমি আবারো আন্নাহর দরবারে উপস্থিত হইয়া. হাঁস করিবার দরখাস্ত করিলাম । তখন তিনি বলিলেন আচ্ছা, পাঁচ ওয়াক্তের সালাত ফরয থাকিল তবে উহা পঞ্চাশের সমান হইবে । আমার কথার পরিবর্তন হয় না। অতঃপর পুনরায় আমি হযরত মুসা (আ)-এর নিকট উপস্থিত হইলাম তখনো তিনি আল্লাহর দরবারে সালাত হাস করিবার জন্য দরখাস্ত করিবার পরামর্শ দিলেন। কিন্তু বলিলাম, আমার প্রভুর নিকট পুনরায় যাইতে আমি লজ্জা অনুভব করিতেছি। অতঃপর হযরত জিবরীল আমাকে লইয়া সিদরাতুল মুস্তাহা উপস্থিত হইলেন যাহা নানা প্রকার রংগে বেষ্টন করিয়া রাখিয়াছে। কিন্তু বস্তুতঃ উহা যে কি তাহা আমার জানা নাই। অতঃপর আমাকে বেহেশতে দাখিল করা হইল সেখানে আমি মুক্তার রশি দেখিতে পাইলাম এবং ইহাও দেখিলাম যে উহার মাটি হইল কস্তরী সমতুল্য বস্তু। উপরোক্ত হাদীসটি বুখারী শরীফের সালাত অধ্যায়ে বর্ণিত হইয়াছে। এবং একই সৃত্রে হযরত আনাস হইতে বুখারী বনী ইসরাঈল-এর আলোচনায়, হজ্জ অধ্যায়ে, এবং আশ্িয়াযে কিরাম সম্পর্কিত রেওয়ায়েতসমূহে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম হারমালাহ ও ইবনে ওহব এর সুত্রে হযরত আনাস (রা) হইতে মুসলিম শরীফে ঈমান অধ্যায়ে অনুরূপ হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ বলেন, আফফান.... আব্দুল্লাহ ইবনে শকীক হইতে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবূ যর (রা) কে বলিলাম, যদি আমি রাসূলুল্লাহ সো) দেখিতে

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।