Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সুরা-বনী ইসরাঈল ২১১ দৃষ্টিপাত করেন, হাসিতে থাকেন। তিনি আর যখন বাম দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, তখন কাদিতে থাকেন। অতঃপর তিনি বলিলেন সালেহ নবী ও নেক সন্তানের আগমনকে স্বাগত জানাইতেছি। রাসূলুল্লাহ (সা) বলেন, আমি জিবরীল (আ) কে জিজ্ঞাসা করিলাম ইনি কে? তিনি বলিলেন হযরত আদম (আ) তাহার ডান দিকে ও বাম দিকে যে দল দেখিতে পাইলেন উহা হইল তাহার সন্তানের রূহসমূহ। তাহাদের মধ্যে যাহারা তাহার ডান দিকে অবস্থিত তাহারা বেহেশতবাসী আর. যাহারা তাহার বামে রহিয়াছে তাহারা দোযখবাসী । হযরত আদম (আআ) যখন তাহার ডান দিকে দৃষ্টি নিক্ষেপ করেন তখন খুশীতে হাসিতে থাকেন আর যখন বাম দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুঃখে কীদিতে থাকেন। অতঃপর জিবরীল আ) আমাকে লইয়া দ্বিতীয় আসমানের দিকে চড়িতে লাগিলেন। আসমানের নিকট আসিয়া আসমানের প্রহরীকে দরজা খুলিতে বলিলে প্রথম আসমানের প্রহরী যেমন প্রশ্রোত্তর করিবার পর খুলিয়াছিলেন তিনিও খুলিয়াছিলেন। হযরত আনাস রো) বলেন, হযরত নবী করীম (সা) উন্লেখ করিয়াছেন যে, বিভিন্ন আসমানে তিনি হযরত আদম, ইদরীস, মুসা, ঈসা ও হযরত ইবরাহীম আ)-এর সহিত সাক্ষাৎ করিয়াছেন। অবশ্য তাহাদের অবস্থান নির্দিষ্ট করে বলেন নাই। তবে ইহা উল্লেখ করেছেন যে হযরত আদম (আ) প্রথম আসমানে ছিলেন, হযরত ইবরাহীম ষষ্ঠ আসমানে । হযরত আনাস রো) বলেন হযরত জিবরীল (আ) যখন হযরত ইদরীস (আ)-এর নিকট দিয়া অতিক্রম করিলেন তখন তিনি বলিলেন সালেহ নবী ও নেক ভাইকে স্বাগত জানাইতেছি। তখন আমি জিজ্ঞাসা করিলাম ইনি কে? তিনি বলিলেন হযরত ইদরীস (আ)। অতঃপর হযরত জিবরীল হযরত মুসা (আ) এর নিকট দিয়া অতিক্রম করিলেন তখন তিনি বলিলেন, সালেহ নবী ও নেক ভাইকে স্বাগত জানাইতেছি। তখন আমি জিজ্ঞাসা করিলাম ইনি কে? তিনি বলিলেন, হযরত মুসা আ)। অতঃপর হযরত ঈসা (আ)-এর নিকট অতিক্রম করিলে তিনিও বলিলেন সালেহ নবী ও সালেহ ভাইকে স্বাগত জানাইতেছি। আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে? তিনি বলিলেন হযরত ঈসা (আ)। অতঃপর আমি হযরত ইবরাহীম (আ) এর নিকট দিয়ে অতিক্রম করিলে তিনি বলিলেন 1১2১০ ন1--11 0255 91177 ৮১১17 সালেহ নবী ও সালেহ সন্তানের আগমনকে স্বাগত জানাইতেছি। জিজ্ঞাসা করিলাম ইনি কে? তিনি বলিলেন, হযরত ইবরাহীম। ইমাম যুহরী বলেন, ইবনে হাযম আমার নিকট বর্ণনা করিয়াছেন হযরত ইবনে আব্বাস ও আবু হাব্বাহ আল আনসারী উভয়ই বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, অতঃপর আমাকে উপরে লইয়া যাওয়া হইল এবং অবশেষে একটি সমতল স্থানে

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।