Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ২১০ তাফসীরে ইবনে কাছীর দশ সালাত.হাস করিয়া দিলেন । অতঃপর আমি হযরত মুসা (আ)-এর নিকট ফিরিয়া আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কি লইয়া আসিয়াছেন? বলিলাম প্রতি দিনে দশ সালাত তখনো তিনি বলিলেন প্রতি দিন দশ সালাত আপনার উম্মত পালন করিতে সক্ষম হইবে না। আমি বনী ইসরাঈলকে খুব পরীক্ষা করিয়া দেখিয়াছি। আপনি আবারো আল্লাহর.দরবারে গিয়া সহজ হুকুম লাভ করিবার চেষ্টা করুন। আমি এবার আল্লাহর দরবারে গিয় মাত্র পাচ সালাত লইয়া ফিরিয়া আসিলাম এবং হযরত মুসা (আ)-এর নিকট গিয়া বলিলে তিনি আবারো বলিলেন, আপনার উম্মত ইহাও পালন করিতে সক্ষম হইবে না। অতএব আপনি আবারো আন্নাহর দরবারে গিয়া সহজ হুকুম লাভ করিবার চেষ্টা করুন। আমি বনী ইসরাঈলকে খুব পরীক্ষা করিয়া দেখিয়াছি। রাসূলুল্লাহ (সা) বলেন, আমি আমার রবের নিকট বহু প্রার্থনা করিয়াছি। এখন তো আমার লজ্জা অনুভব হইতেছে । আল্লাহর পক্ষ হইতে সর্বশেষ নির্দেশে আমি সম্তৃষ্ট ও উহার অনুগত । অতঃপর একজন ঘোষক ঘোষণা করিল আমার ফরয আমি চালু করিয়াছি এবং বান্দাদের প্রতি সহজ করিয়া দিয়াছি। বুখারী ও মুসলিম শরীফে কাতাদাহ (র) হইতে অনুরূপ বর্ণিত আছে। হযরত আবু যর রো) হইতে হযরত আনাস (রা)-এর রেওয়ায়েত হইতে বর্ণিত যে হযরত আবু যর (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, আমি যখন পবিত্র মক্কায় ছিলাম তখন আমার ঘরের ছাদ ফাড়িয়া হযরত জিবরীল (আ) অবতীর্ণ হইলেন, এবং আমার বুক চিরিলেন অতঃপর আমার কলব যমযমের পানি দ্বারা ধৌত করিলেন অতঃপর ঈমান ও হিকমতে পরিপূর্ণ একটি তশতরী আনিলেন। উহা আমার বুকে ঢালিয়া দিলেন অতঃপর উহা সেলাই করিয়া দিলেন। অতঃপর তিনি আমাকে লইয়া. প্রথম আসমানের দিকে আরোহণ করিলেন। যখন আমরা প্রথম আসমানের নিকট পৌছিলাম তখন হযরত জিবরীল আসমানের প্রহরীকে উহার দরজা খুলিতে বলিলেন । তিনি জিজ্ঞাসা করিলেন আগন্তুক কে? তিনি বলিলেন জিবরীল । তিনি জিজ্ঞাসা করিলেন আপনার সাথে কেউ আছে কি? তিনি বলিলেন হী, মুহাম্মদ (সা) তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন হা । যখন আসমানের দরজা খুলিয়া দেওয়া হইল তখন আমরা প্রথম আসমানের ওপর আরোহণ করিলাম এবং তথায় এক ব্যক্তিকে বসা দেখিতে পাইলাম যাহার ডান দিকে বাম দিকে মানুষ্য রূপের দল রহিয়াছে । তখন তিনি ডান দিকে

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।