0০017161715 সুরা-বনী ইসরাঈল ্ . ২০৯ বর্ণনা করেন যে তিনি বাইতুল মা“মুর দেখিয়াছেন, প্রতিদিন সেখানে সত্তর হাজার ফিরিশৃতা দাখেল হয় কিন্তু পুনরায় তাহারা উহাতে প্রবেশ করিবার সুযোগ পায় না। অতঃপর বর্ণনাকারী হযরত আনাস কর্তৃক বর্ণিত হাদীস বর্ণনা করিয়াছেন। রাসূলুন্রাহ (সা) ইরশাদ করেন অতঃপর আমার নিকট মদের একটি পাত্র দুধের একটি পাত্র এবং মধুর একটি পাত্র আনা হইল । রাসূলুল্লাহ বলেন, আমি দুধের পাত্র বাছাই করিয়া লইলাম। হযরত জিবরীল (আ) বলিলেন, ইহাই ফিতরাত যাহার উপর আপনি ও আপনার উম্মত প্রতিষ্ঠিত আছেন। তিনি বলেন, তাহার পর আমার উপর পধ্গশ সালাত ফরয করা হইল অতঃপর আমি নীচে নামিলাম এবং হযরত মূসা. (আ)-এর নিকট . আগমন করিলাম । তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনাকে কি নির্দেশ দেওয়া হইয়াছে । আমি বলিলাম পঞ্চাশ সালাত পড়িবার। তিনি বলিলেন আপনার উম্মত ইহা পালন করিতে সক্ষম হইবে না। আপনার পূর্বে আমি বনী ইসরাঈলকে পরীক্ষা করিয়া দেখিয়াছি। অতএব আপনি আপনার প্রভুর নিকট গমন করুন এবং আপনার উম্মতের জন্য সহজ হুকুমের প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সো) বলেন, অতঃপর আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করিলাম এবং তিনি দশ ওয়াক্তের সালাত হাস করিয়াছিলেন। অতঃপর আমি হযরত মুসা (আ)-এর নিকট গমন করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, কি নির্দেশ দেওয়া হইয়াছে? আমি বলিলাম চল্লিশ ওয়াক্তের নির্দেশ দেওয়া হইয়াছে । তখন তিনি বলিলেন চন্ন্িশ ওয়াক্তের সালাতও আপনার উম্মত আদায় করিতে সক্ষম হইবে না। আমি বনী ইসরাঈলকে খুব পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখিয়াছি। অতএব আপনি গেলে তিনি আবার দশ ওয়াক্ত হ্রাস করিয়া দিলেন। আমি পুনরায় হযরত মুসা (আ)-এর নিকট আগমন করিলে তিনি জিজ্ঞাসা করিলেন কি নির্দেশ লইয়া আসিয়াছেন আমি বলিলাম ত্রিশ ওয়াক্তের সালাত । তিনি বলিলেন, আপনার উন্মত ত্রিশ ওয়াক্ত সালাত পালন করিতেও সক্ষম হইবে না। আমি বনী ইসরাঈলকে বহু পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখিয়াছি। অতএব, আপনি পুনরায় আপনার উম্মতের জন্য সহজ হুকুম প্রার্থনা করুন। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমি পুনরায় আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করিলে তিনি আরো দশ ওয়াক্ত-হ্রাস করিয়া দিলেন। অতপর আমি হযরত মুসা (আ)-এর নিকট প্রত্যাবর্তন করিলে তিনি জিজ্ঞাসা করিলেন কি নির্দেশ লইয়া আসিয়াছেন। আম বলিলাম বিশ ওয়াক্ত সালাত লইয়া আসিয়াছি। তখনো তিনি : বলিলেন আপনার উম্মত ইহাও পালন করিতে সক্ষম হইবে না। আমি বনী ইসরাঈলকে বহু পরীক্ষা করিয়া দেখিয়াছি। অতএব আপনি সহজ হুকুমের জন্য পুনরায় আল্লাহর ইব্ন কাছীর__২৭ (৬ষ্ঠ)
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।