Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ২০৮ তাফসীরে ইবনে কাছীর করিলে তিনি আমার সালামের জবাব দান করিলেন। অতঃপর তিনি এই বলিয়া আমাকে স্বাগত জানাইলেন, আমার নেক ভাই ও সালেহ নবীকে জানাই স্বাগত । অতঃপর হযরত জিবরীল (আ) ষষ্ঠ আসমানের দিকে আরোহণ করিলেন দরজা খুলিবার জন্য আঘাত করিলে জিজ্ঞাসা করা হইল আগন্তক কে ? তিনি বলিলেন, জিবরীল! জিজ্ঞাসা করা হইল আপনার সংগে কে? তিনি বলিলেন হযরত মুহাম্মদ (সা) জিজ্ঞাসা করা হইল তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন, হা তখন খোশ আহমেদ জানান হইল । অতঃপর আমাদের জন্য দরজা খুলিয়া দেওয়া হইল। এখানে হযরত মুসা (আ)-এর সাহিত আমাদের সাক্ষাৎ ঘটিল। হযরত জিবরীল বলিলেন, ইনি হইলেন, হযরত মুসা (আ) তাহাকে সালাম করুন। আমি তাহাকে ' সালাম করিলাম অতঃপর তিনি আমার সালামের জবাব দান করিলেন। এবং নেক ভাই ও সালেহ নবী বলিয়া আমাকে খোশ আমদেদ জানাইলেন। রাসূলুল্লাহ (সা) বলেন, আমি যখন তাহাকে অতিক্রম করিয়া গিয়াছি তখন তিনি কাদিতে শুরু করিলেন জিজ্ঞাসা করা হইল কি কারণে আপনি কাদিতেছেন? তিনি বলিলেন আমার কাদিবার কারণ হইল, এক যুবককে আমার পরে নবী হিসাবে প্রেরণ করা হইয়াছে অথচ, আমার উম্মত অপেক্ষা তাহার উম্মত অধিক বেহেশতে প্রবেশ করিবে । রাসূলুল্লাহ সো) বলেন, অতঃপর হযরত জিবরীল সপ্তম আসমানের দিকে আরোহণ করিলেন এবং উহার নিকট পৌছিয়া দরজা খুলিবার জন্য বলিলেন । জিজ্ঞাসা করা হইল, আগন্তুক কে? বলিলেন আমি জিবরীল, জিজ্ঞাসা হইল আপনার সাথে কে? বলা হইল, হযরত মুহাম্মদ (সা) জিজ্ঞসা করা হইল, তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? বলিলেন হা তখন মারহাবা বলিয়া খোশ আমদেদ জানান হইল । রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমাদের জন্য দরজা খুলিয়া দেওয়া হইল। এখানে হযরত ইবরাহীম (আ)-এর সহিত সাক্ষাৎ হইল হযরত জিবরীল" আ) বলিলেন ইনি হযরত ইবরাহীম (আ) তাহাকে সালাম করুন। আমি তাহাকে সালাম করিলাম এবং তিনি আমার সালামের জবাব দান করিলেন । অতঃপর তিনি বলিলেন, আমার নেক সন্তান ও সালেহ নবীকে আমি স্বাগত জানাইতেছি। রাসূলুল্লাহ সো) বলেন, অতঃপর আমাকে সিদরাতুলমুত্তাহা পর্যন্ত লইয়া যাওয়া হইল। সেইখানে চারটি নহর দেখা গেল দুইটি যাহের ও দুইটি বাতেন । আমি জিজ্ঞসা করিলাম ইহা কি? তিনি বলিলেন, বাতেনী দুইটি হইল, বেহেশতের দুইটি নহর আর যাহেরী দুইটি হইল নীল ও ফুরাত। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমার সম্মুখে বাইতুল মা“মূর পেশ করা হইল । কাতাদাহ বলেন, হাসান বসরী রে) আবু হুরায়রাহ (রা) হইতে আমাদের নিকট বর্ণনা করিয়াছেন তিনি নবী করীম (সা) হইতে

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।