Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ২০৬ তাফসীরে ইবনে কাছীর মালেক ইবনে সা“সাআহ্‌ রে) হইতে হযরত আনাস ইবনে মালেক (রা)-এর ইমাম আহমদ.... কাতাদা সূত্রে হযরত আনাস ইবনে মালেক (রা) হইতে বর্ণিত তিনি বলেন, মালেক ইবনে সা“সাআহ তাহার নিকট বর্ণনা করিয়াছেন যে রাসূলুন্নাহ (সা) সাহাবায়ে কিরামকে মি'রাজের ঘটনা প্রসংগে বর্ণনা করেন, আমি একবার হাতীমে শুইয়াছিলাম। রাবী কাতাদাহ অনেক সময় তাহার বর্ণনায় ইহাও বলেন, হাজরে আসওয়াদের নিকট শুইয়াছিলাম। এমন সময় এক ব্যক্তি আমার নিকট আসিয়া তাহাদের তিন সাথীর মধ্যে মধ্যম সাথীকে বলিতে লাগিল ।.....রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর সে আমাকে এখান হইতে এখান পর্যন্ত ফাড়িয়া ফেলিল। কাদাতাহ এর বর্ণনায় রহিয়াছে, “গলা হইতে নাভী পর্যন্ত ফারিয়া ফেলিল”। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমার কাল্ব বাহির করা হইল অতঃপর ঈমান ও হিকমতে পরিপূর্ণ স্বর্ণের একটি তশতরী আনা হইল। অতঃপর আমার কলব ধৌত করা হইল এবং পুনরায় শরীরে দাখিল করা হইল । অতঃপর খচ্চর অপেক্ষা ছোট এবং গাধা অপেক্ষা বড় একটি সাদা সোয়ারী আমার নিকট আনা হইল । রাবী বলেন, তখন রাবী জারূদ জিজ্ঞাসা করিলেন, হে আবূ হামযা! ইহাই কি বোরাক? তিনি বলিলেন, হা ইহা এতই দ্রুতগামী যে তাহার দৃষ্টির শেষ প্রান্তে তাহার পা গিয়া পড়ে। রাসূলুল্লাহ (সো) বলেন অতঃপর আমাকে উহার উপর সোয়ার করা হইল এবং হযরত জিবরীল আমাকে লইয়া চলিতে চলিতে আসমান পর্যন্ত পৌছিয়া গেলেন, তিনি আসমানের দরজা খুলিবার জন্য বালিলে, জিজ্ঞাসা করা হইল আপনি কে? বলিলেন জিবরীল (আ) জিজ্ঞাসা করা হইল, আপনার সাথে কে? তিনি বলিলেন মুহাম্মদ (সা) জিজ্ঞাসা করা হইল, তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন হা, তখন তাহাদিগকে স্বাদর সম্ভাষণ করা হইল । রাসূলুল্লাহ সো) বলেন অতঃপর আমাদের জন্য দরজা খুলিয়া দেওয়া হইল সেখানে হযরত আদম (আ)-এর সহিত আমাদের সাক্ষাৎ হইল । হযরত জিবরীল (আ) বলিলেন, এই হইলেন আপনার আদী পিতা হযরত আদম (আ) আপনি তাহাকে সালাম করুন। আমি তাহাকে সালাম করিলাম, তিনিও আমার সালামের জবাব দিলেন অতঃপর তিনি বলিলেন আমার নেক সন্তান ও সালেহ নবীকে আমি স্বাগত জানাইতেছি। অতঃপর তিনি উর্ধ্বগমন করিতে করিতে দ্বিতীয় আসমানের নিকট পৌছিলেন এবং দরজা খুলিবার জন্য অনুরোধ করিলেন । জিজ্ঞাসা করা হইল দরজা খুলিবার অনুরোধকারীকে তিনি বলিলেন জিবরীল । জিজ্ঞাসা করা হইল আপনার সাথে কে? তিনি বলিলেন মুহাম্মদ (সো), জিজ্ঞাসা করা হইল তাহাকে কি ডাকিয়া পাঠান

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।