0০017161715 সূরা-বনী ইসরাঈল | ২০৫ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, অতঃপর হযরত জিবরীল (আ) প্রত্যাবর্তনের জন্য সোয়াবীর উপর আরোহণ করিলেন। প্রত্যাবর্তনকালে কুরাইশদের একটি কাফেলা দেখিলাম যাহারা খাদ্যদ্রব্য বোঝাই করিয়া যাইতেছিল। উহার মধ্যে একটি উট এমন ছিল যাহার উপর দুইটি বোঝা ছিল যাহার একটি সাদা ও একটি কাল ছিল। যখন '_ ব্রাসূলুল্লাহ (সা) তাহার নিকট দিয়া অতিক্রম করিলেন তখন উটটি চমকে উঠিল, ঘুরিয়া পড়িল এবং মুচড়ে গিয়ে পড়িয়া গেল। অতঃপর রাসূলুল্লাহ (সা) চলিতে চলিতে স্বীয় স্থানে পৌছিয়া গেলেন। সকালে রাসূলুল্লাহ (সা) স্বীয় মি'রাজের ঘটনা মানুষের নিকট আলোচনা করিলেন। কুরাইশরা যখন এই ঘটনা শুনিতে পাইল তখন তাহারা: সোজা হযরত আবু বকর (রা)-এর নিকট গমন করিল । তাহারাও হযরত আবু বকর (র) কে সম্বোধন করিয়া বলিল, ওহে আবু বকর! তোমার সাথী কি বলে শুনিয়াছ কি? তিনি তো বলেন, আজ এক রাত্রেই এক মাসের দূরত্বে পথ ভ্রমণ করিয়া একই রাত্রে আবার ফিরিয়াও আসিয়াছেন। তখন হযরত আবূ বকর বলিলেন, যদি তিনি ইহা বলিয়া থাকেন তবে সত্যই বলিয়াছেন। আমরা তো ইহা অপেক্ষা আরো অধিক অসম্ভব বিষয়ে তাহাকে সত্যবাদী বলিয়া মানিয়া লইয়াছি। আমরা তাহাকে আসমানের সংবাদ প্রদানেও সত্যবাদী বলিয়া বিশ্বাস করিয়াছি। অতঃপর মুশরিকরা রাসূলুল্লাহ সো) কে জিজ্ঞাসা করিল, তুমি তোমার সত্যবাদীতার কোন আলামত বলতো দেখি । তখন রাসূলুল্লাহ (সো) বলিলেন, আমি কুরাইশদের একটি কাফেলার নিকট দিয়া অতিক্রম করিয়াছি তাহারা তখন অমুক অমুক স্থানে দ্দিল। তাহাদের একটি উঠ আমাদিগকে দেখিয়া ভীত হইয়াছিল ও ঘৃরিয়া পড়িয়াছিল এবং উহার পা খোড়া হইয়া গিয়াছিল উহার উপর দুইটি সাদা কাল বোঝা ছিল। উক্ত কাফেলা যখন প্রত্যাবর্তন করিল তখন মুশরিকরা তাহাদিগকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাহারাও ঠিক তেমনি সংবাদ দিল যেমন রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বলিয়াছিলেন। মি'রাজের এই সংবাদকে দ্বিধাহীন চিত্তে সত্য বিশ্বাস করার কারণে হযরত আবু বকর (রা) কে সিদ্দীক বলা হইয়া থাকে । মুশরিকরা রাসূলুল্লাহ সো) কে এই প্রশ্নও করিয়াছিল যে, হযরত মুসা ও হযরত ঈসা (আ) এর সহিত কি তাহার সাক্ষাৎ হইয়াছিল। রাসূলুল্লাহ (সা) বলিলেন, বর্ণনা দান কর। রাসূলুল্লাহ (সা) বলিলেন, মুসা (আ) তো গন্ধমী বর্ণের ছিলেন এবং দেখিতে তাহাকে আয়দে উম্মানের লোক বলিয়া মনে হয় এবং হযরত ঈসা (আ) মধ্যম গঠনের লোক এবং তাহার বর্ণ কিছু লালসাযুক্ত এবং তাহার চুল হইতে মনে হয় যেন পানির ফোটা ঝরিতেছে। এই রেওয়াতটির মধ্যে অনেক বিম্ময়কর বিষয়ের উল্লেখ রহিয়াছে।
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।