Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ২০৪ তাফসীরে ইবনে কাছীর অতঃপর আমি হযরত মূসা (আ) এর নিকট আসিলাম এবং তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, হে মুহাম্মদ (সা) আপনি কি করিয়া আসিয়াছেন? আমি বলিলাম, আমার প্রতিপালক আমার ও আমার উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্তের সালাত ফরয করিয়াছেন। তিনি বলিলেন আপনার ও আপনার উম্মতের পক্ষে ইহা পালন করা কখনো সম্ভব হইবে না। অতএব আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট গিয়া এই হুকুমকে সহজ করিয়া দেওয়ার দরখাস্ত করুন। অতঃপর তাড়াতাড়ি সেই গাছের নিকট পৌছলাম। তখন আবার আমাকে সে মেঘমালা আচ্ছান্ন করিয়া ফেলিল। হযরত জিবরীল (আ) আমাকে ছাড়িয়া দিলেন এবং আমি আল্লাহর সম্মুখে সিজদায় অবনত হইলাম । আর আল্লাহর দরবারে আমি এই প্রার্থনা করিলাম হে আমার প্রভূ! আপনি আমার ও আমার উম্মতের উপর পঞ্শ ওয়াক্তের সালাত ফরয করিয়াছেন কিন্তু আমার ও আমার উম্মতের পক্ষে ইহা পালন করা সম্ভব হইবে না। অতএব আপনি সহজ করিয়া দিন। তিনি বলিলেন আচ্ছা তবে দশ ওয়াক্তের সালাত হাস করিয়া দিলাম । রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর মেঘমালা পরিষ্কার হইয়া গেল এবং জিবরীল (আ) আমার হাত ধরিলেন। অতঃপর আমি তাড়াতাড়ি হযরত ইবরাহীম (আ)-এর নিকট আসিলাম কিন্তু তিনি আমাকে কিছুই বলিলেন না। অতঃপর আমি হযরত মুসা (আ)-এর নিকট আসিলে তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, হে মুহাম্মদ (সা) আপনি কি করিয়া আসিয়াছেন? আমি বলিলাম আমার প্রভূ দশ ওয়াক্তের সালাত হ্রাস করিয়া দিয়াছেন! তখন তিনি বলিলেন, চল্লিশ ওয়াক্তের নামায আপনি ও আপনার উম্মত পালন করিতে সক্ষম হইবে না। অতএব আপনি পুনরায় আল্লাহর দরবারে গিয়া সালাত হাস করিয়া আসুন। এইভাবে রাসূলুল্লাহ (সা) একাধিকবার আন্লাহর দরবারে গেলেন এবং সালাত হাস করাইতে করাইতে অবশেষে পাঁচ ওয়াক্তের সালাত অবশিষ্ট রহিল । কিন্তু পাচ ওয়াক্ত সালাতের সওয়াব পঞ্ঝাশ ওয়াক্তের সালাতের সমান হইবে । কিন্তু হযরত মুসা (আ) তাহার পরও আন্নাহর দরবারে গিয়া সালাত হাস করিবার জন্য পরামর্শ দিলে রাসূলুল্লাহ সো) বলিলেন। আমি লজ্জা অনুভব করিতেছি । অতঃপর হযরত জিবরীল (আ) নীচে নামিলেন। তখন রাসূলুল্লাহ সো) হযরত জিবরীল (আ) কে জিজ্ঞাসা করিলেন, আমি সেই আসমানেই পদার্পণ করিয়াছি যেই আসমানের ফিরিশতাগণ আমাকে স্বাগত জানাইয়াছেন আমাকে সালাম করিয়াছেন তাহারা আমার সহিত হাসিমুখে কথা বলিয়াছেন, কিন্তু একজন ফিরিশৃতা যিনি আমাকে সালাম দিয়াছেন ও স্বাগত জানাইয়াছেন বটে কিন্তু তাহাকে আমি হাসিতে দেখি নাই। ইহার কারণ কি? তিনি বলিলেন এই ফিরিশৃতা হইলেন জাহান্নামের দারোগা, যিনি তাহার সৃষ্টির পর হইতে আজ পর্যন্ত কখানো হাসেন নাই। যদি তিনি হাসিতেন তবে আজই তাহার হাসিবার একটি সময় ছিল ।

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।