0০017161715 সূরা বনী ইসরাঈল ২০৩ (আ)-এর সহিত আমার সাক্ষ্য ঘটিল। অতঃপর হযরত জিবরীল (আ) আমাকে লইয়া সপ্তম আসমানের দিকে আরোহণ করিলেন। সেখানে গিয়া তিনি আসমানের দরজা খুলিতে বলিলে তাহারা জিজ্ঞাসা করিল, আপনি কে? তিনি বলিলেন, আমি জিবরীল, তাহারা জিজ্ঞাসা করিল, আপনার সাথে কে? তিনি বলিলেন, হযরত মুহাম্মদ (সা) তাহারা জিজ্ঞাসা করিল তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে। তিনি বলিলেন হা, অতঃপর তাহারা দরজা খুলিয়া দিল এবং বলিল, আপনাকে ও আপনার সাথীকে আমরা স্বাগত জানাচ্ছি এই আসমানে হযরত ইবরাহীম (আ) এর সহিত সাক্ষাৎ ঘটিল। হযরত জিবরীল বলিলেন, হে মুহাম্মদ! আপনি আপনার পিতা ইবরাহীম (আ) কে সালাম করিবেন না। আমি বলিলাম অবশ্যই । অতঃপর আমি তাহাকে সালাম করিলাম এবং তিনিও আমার সালামের জবাব দান করিলেন । এবং ইহাও বলিলেন, হে আমার নেক সন্তান ও সালেহ নবী! তোমাকে আমি খোশ আমদেদ জানাইতেছি। অতঃপর হযরত জিবরীল (আ) আমাকে লইয়া সপ্তম আসমানে প্রদক্ষিণ করিলেন এবং ভ্রমণ . করিতে করিতে তিনি আমাকে একটি নহরের নিকট লইয়া গেলেন যাহার উপর মুক্তা ইয়াকুত ও যবরজদ পাথরে সজ্জিত তাবু রহিয়াছে এবং উহার উপর একটি সবুজ রংগের অতি মনোরম পাখী রহিয়াছে। আমি হযরত জিবরীল (আ) কে বলিলাম পাখিটি তো বড় মনোরম পাখী । তিনি বলিলেন এই পাখীর ভক্ষণকারী আরো উত্তম । অতঃপর তিনি আমাকে বলিলেন জানেন কি এইটি কোন নহর? আমি বলিলাম না, তিনি বলিলেন, এইটি হইল “নহর কাওসার" যাহা আল্লাহ তা“'আলা.আপনাকে দান করিয়াছেন। সেখানে স্বর্ণ ও রৌপ্যের পাত্র রহিয়াছে যাহা যবরজাদ ও ইয়াকৃত দ্বারা সঙ্জিত। উহার পানি দুধ অপেক্ষা অধিক সাদা । অতঃপর আমি উহার একটি পাত্র লইয়া উক্ত নহর হইতে পানি ভরিয়া পান করিলাম । উহার পানি মধু অপেক্ষা অধিক মিষ্ট এবং কস্তরী অপেক্ষা অধিক সুগন্ধ । হযরত জিবরীল (আ) আমাকে একটি গাছের নিকট লইয়া গেলেন। নানা রংগের মেঘমালা আমাকে বেষ্টন করিল। তখন জিবরীল (আ) আমাকে ছাড়িয়া দিলেন এবং আমি আল্লাহর সম্মুখে সিজদায় অবনত হইলাম। তখন আন্নাহ তা'আলা আমাকে বলিলেন, হে মুহাম্মদ! যেই দিন আমি আসমান ও যমীন সৃষ্টি করিয়াছি সেই দিনেই আমি আপনার ও আপনার উম্মতের ওপর পঞ্চাশ ওয়াক্তের সালাত ফরয করিয়াছি । অতএব আপনিও আপনার উম্মত যেন তাহা পালন করে। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, অতঃপর মেঘমালা পরিষ্কার হইয়া গেল এবং হযরত জিবরীল আমার হাত ধরিলেন এবং তাড়াতাড়ি প্রত্যাবর্তন করিয়া হযরত ইবরাহীম (আ)-এর নিকট আসিলাম। কিন্তু তিনি আমাকে কিছুই বলিলেন না।
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।