0০017161715 ২০২ তাফসীরে ইবনে কাছীর রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর হযরত জিবরীল আমাকে লইয়া দ্বিতীয় আসমানের করিল, আপনি কে তিনি বলিলেন, আমি জিবরীল, তাহারা বলিল, আপনার সাথে কে? তিনি বলিলেন মুহাম্মদ (সা) তাহারা জিজ্ঞাসা করিল। তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে । তিনি বলিলেন, হা । অতঃপর তাহারা দরজা খুলিয়া দিল! এবং মারহাবা বলিয়া তাহারা স্বাগত জানাইল । তখন সেই আসমানে হযরত ঈসা ও তাহার খালাত ভাই হযরত ইয়াহইয়া (আ)-এর সহিত সাক্ষাৎ হইল । রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমাকে লইয়া তৃতীয় আসমানের দিকে আরোহণ করা হইল । হযরত জিবরীল দরজা খুলিবার জন্য দরজায় আঘাত করিলেন। তাহারা জিজ্ঞাসা করিল, আপনি কে? তিনি বলিলেন আমি জিবরীল তাহারা বলিল, আপনার সাথে কে? তিনি বলিলেন, মুহাম্মদ (সো) তাহারা জিজ্ঞাসা করিল তাহাকে কি ডাকা হইয়াছে । তিনি বলিলেন, হা, অতঃপর তাহারা দরজা খুলিয়া দিলেন আর মারহাবা বলিয়া স্বাগত জানাইলেন। এই আসমানে হযরত ইউসুফ (আ)-এর সহিত সাক্ষাৎ ঘটিল। অতঃপর হযরত জিবরীল আ) আমাকে লইয়া চতুর্থ আসমানের দিকে আরোহণ করিলেন এবং আসমানের দরজা খুলিবার জন্য অনুরোধ করিলেন, তাহারা জিজ্ঞাসা করিল, আপনি কে তিনি বলিলেন, জিবরীল তাহারা জিজ্ঞাসা করিল, আপনার সাথে কে? তিনি বলিলেন হযরত মুহম্মদ (সা) তাহারা জিজ্ঞাসা করিল, তীহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন, হা, রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর তাহারা দরজা খুলিয়া দিল এবং ইহাও বলিল আপনাকেও আপনার সংগীকে আমরা খোশ আমদেদ জানাইতেছি। এই আসমানে হযরত ইদরীস (আ)-এর সহিত সাক্ষাত হইল। রাসূলুল্লাহ (সা) বলেন অতঃপর হযরত জিবরীল (আ) আমাকে লইয়া পঞ্চম আসমানের দিকে আরোহণ করিলেন, আপনি কে, তিনি বলিলেন, আমি জিবরীল । তাহারা জিজ্ঞাসা করিল আপনার সাথে কে, তিনি বলিলেন, মুহম্মদ (সা) তাহারা জিজ্ঞাসা করিলে তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন হা, অতঃপর তাহারা দরজা খুলিয়া দিলেন এবং বলিলেন, আপনাকেও আপনার সাথীকে আমরা স্বাগত জানাইতেছি। এই আসমানে হযরত হারন (আ)-এর সহিত আমাদের সাক্ষাৎ হইল। অতঃপর আমাকে ষষ্ঠ আসমানের দিকে আরোহণ করা হইল । হযরত জিবরীল আসমানের দরজা খুলিতে বলিলে তাহারা বলিল আপনি কে? তিনি বলিলেন, আমি জিবরীল! তাহারা বলিল, আপনার সাথে কে? তিনি বলিলেন মুহাম্মদ (সা) তাহারা জিজ্ঞাসা করিল তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন, হা, অতঃপর তাহারা দরজা খুলিয়া দিল এবং বলিল আপনাকে আপনার সাথীকে স্বাগত জানাইতেছি। এই আসমানে হযরত মুসা
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।