0০017161715 সূরা বনী ইসরাঈল ২০১ হইলেন। তথাকার একটি পাথরের সহিত আঙ্গুল লাগাইলে উহাতে ছিদ্র হইয়া গেল। তিনি উহার সহিত বোরাকটি বাঁধিয়া রাখিলেন। অতঃপর তিনি মসজিদে আরোহণ করিলেন যখন তাহারা উভয়ই মসজিদের মাঝে পৌছিলেন তখন হযরত জিবরীল বলিলেন, হে মুহাম্মদ! (সা) আপনি কি আপনার প্রভুর নিকট আপনাকে রূপসী সুন্দরী নূর দেখাইবার প্রার্থনা করিয়াছেন, তিনি বলিলেন, হা, তখন তিনি বলিলেন, তবে এ যে স্ত্রীলোকগণ বসিয়া আছে তাহাদের নিকট গিয়া আপনি সালাম করুন। তাহারা “সখরাহ' এর বামদিকে বসিয়া আছে। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন। অতঃপর আমি তাহাদের নিকট আসিয়া সালাম করিলাম তাহারা আমার সালামের জবাব দিল । আমি জিজ্ঞাসা করিলাম, আপনারা কাহারা? তাহারা বলিলেন! উত্তম চরিত্রের এবং উত্তম. সূরত ও সৌন্দর্যের অধিকারিণী । আর আল্লাহর এমন প্রিয় বান্দাদের স্ত্রী, যাহারা পাপাচার ও গুনাহ হইতে নিজ সত্তাকে পৃত-পবিভ্র রাখিয়াছে। তাহারা সদা আমাদের নিকট অবস্থান করিবে কখনো পৃথক হইবে না তাহারা চিরজীবি হইবে কোন দিন মৃত্যুবরণ করিবে না। রাসূলুল্লাহ (সা) বলেন আমি তথায় অতি অল্পকালই অবস্থান করিয়াছিলাম অতঃপর প্রত্যাবর্তন করিয়া দেখি সেখানে বহু লোকের সমাগম হইয়াছে । মুয়াযযিন আযান দিলে সালাত কায়েম করা হইল । রাসূলুন্নাহ (সা) বলেন, আমরা সালাতের জন্য সারিবদ্ধ হইয়া অপেক্ষায় ছিলাম যে, কে ইমামতী করেন, এমন সময় হযরত জিবরীল (আ) আমার হাত ধরিয়া আগে বাড়াইয়া দিলেন অতঃপর আমি ইমামতী করিলাম । হযরত জিবরীল বলিলেন, হে মুহাম্মদ! (সা) আপনি জানেন কি, আপনার পিছনে কাহারা সালাত পড়িয়াছে। আমি বলিলাম না, তিনি বলিলেন, আপনার পিছনে সমস্ত আব্বিয়ায়ে কিরাম সালাত পড়িয়াছেন। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর হযরত জিবরীল (আ) আমার হাত ধরিয়া আসমানের দিকে আরোহণ*করিলেন। আমরা যখন দরজার নিকট পৌছিলাম তখন তিনি দরজায় আঘাত মারিলেন। আসমানের ফিরিশ্তা জিজ্ঞাসা করিল, আপনি কে? তিনি বলিলেন, আমি জিবরীল তাহারা জিজ্ঞাসা করিল, আপনার সাথে কে? তিনি বলিলেন মুহাম্মদ (সা)' তাহারা জিজ্ঞাসা করিল, তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন, হা, তখন তাহারা দরজা খুলিয়া দিলেন এবং স্বাগত জানাইল। প্রথম আসমানে আরোহণ করিলে সেখানে হযরত আদম (আ)-এর সহিত সাক্ষাৎ হইল তখন হযরত জিবরীল (আ) আমাকে বলিলেন, আপনার পিতা আদম (আ)-কে কি সালাম করিবেন না? তিনি বলিলেন অবশ্যই । অতঃপর আমি তাহার নিকট উপস্থিত হইলাম এবং তাহাকে আমি সালাম করিলে তিনি উহার জবাব দান করিলেন । এবং বলিলেন, আমার নেক সন্তান ও নবীকে ধন্যবাদ । ইব্ন কাছীর__২৬ ডেষ্ঠ)
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।