00017161715 ২০০ তাফসীরে ইবনে কাছীর সঠিকভাবে পালন করে । অতঃপর আমি সেই নির্দেশ লইয়া প্রত্যাবর্তন করিলাম। আমাকে হযরত মুসা (আ)-এর নিকট দিয়া যাইতে হুকুম করা হইল, তিনি জিজ্ঞাসা করিলেন আপনার প্রতিপালক আপনার ও আপনার উম্মতের প্রতি কি ফরয করিয়াছেন । আমি বলিলাম পঞ্চাশ ওয়াক্তের সালাত । তিনি বলিলেন না আপনি উহা পালন করিতে সক্ষম হইবেন আর না আপনার উম্মত উহা পালন করিতে পারিবে । অতএব আপনি আপনার রবের নিকট প্রত্যাবর্তন করুন এবং হুকুম সহজ করিবার জন্য অনুরোধ করুন! অতঃপর আমি আমার প্রতিপালকের নিকট প্রত্যাগমন করিলাম এবং হুকুম সহজ করিবার দরখাস্ত করিলে তিনি দশ ওয়াক্তের সালাত কম করিয়া সহজ করিয়া দিলেন। অতঃপর পুনরায় হযরত মুসা (আ)-এর নিকট আগমন করিলে তিনি পুনরায় প্রত্যাবর্তন করিলাম এবং এবারও দশ ওয়াক্তের সালাত হ্রাস করিয়া দিলেন। এইরূপ হাস করিতে করিতে অবশেষে পাঁচ ওয়াক্তের সালাত রহিয়া গেল। হযরত মূসা (আ) ইহাও বলিলেন, বনী ইসরাঈলের প্রতি মাত্র দুই ওয়াক্তের সালাত ফরয করা হইয়াছিল কিন্তু তাহারা উহা পালন করিতে ব্যর্থ হইয়াছে। অতঃপর আমি আবারো আল্লাহর দরবারে গিয়া সহজ করিবার জন্য দরখাস্ত করিলাম । তখন তিনি বলিলেন, যেই দিন আমি আসমান ও যমীন সৃষ্টি করিয়াছি সেই দিনেই আমি আপনি ও আপনার উম্মতের প্রতি পাচ ওয়াক্তের সালাত ফরয করিয়াছি তবে এই পাঁচ ওয়াক্তের সালাত সওয়াবের দিক হইতে পঞ্শ ওয়াক্তের সমান। অতএব আপনি ও আপনার উম্মত যেন ইহা সঠিকভাবে পালন করে। তখন আমি বুঝিতে পারিলাম যে ইহা আল্লাহর শেষ নির্দেশ। অতঃপর আমি হযরত মূসা (আ)-এর নিকট প্রত্যাবর্তন করিলাম । তিনি এবারো আন্মাহর দরবারে হুকুম সহজ করিবার অনুরোধ করিবার কথা বলিলে আমি এইবার আর তাহার পরামর্শ পালন করিতে পারিলাম না যেহেতু আমি বুঝিতে পারিয়াছিলাম যে ইহাই আল্লাহর শেষ নির্দেশ। (তৃতীয় সুত্র) ইবনে আবৃ হাতিম.... আনাস ইবনে মালেক (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন যেই রাত্রে রাসূলুল্লাহ (সা)-কে বাইতুল মুকাদ্দাসে লইয়া যাওয়া হইল হযরত জিবরীল (আ) গাধা হইতে বড় এবং খচ্চর হইতে ছোট এক প্রকার সোয়ার লইয়া উপস্থিত হইলেন। হযরত জিবরীল উহার উপর আরোহণ করিয়াছিলেন যতদূর তাহার দৃষ্টি পড়িত সেইখানেই তাহার পা পড়িত। যখন তিনি বাইতুল মুকাদ্দাস পৌছিলেন এবং বাবে মুহাম্মদ (মুহাম্মদ ফাটক) এর নিকট উপস্থিত
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।