Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা বনী ইসরাঈল ১৯৯ সোয়ারী আনা হইল যাহা গাধা হইতে বড় এবং ঘোড়া হইতে ছোট । তাহার দৃষ্টির শেষ প্রান্তে এক এক পা রাখে । আমি উহার উপর আরোহণ করিলাম । হযরত জিবরীল (আ) আমার সাথেই ছিলেন, আমি চলিতে লাগিলাম। এক সময় তিনি আমাকে বলিলেন, আপনি নামিয়া পড়ুন এবং সালাত আদায় করুন| আমি নামিয়া সালাত পড়িলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কোথায় সালাত পড়িলেন, জানেন কি? আপনি “তয়বা' নামক সালাত পড়িয়াছেন এবং এখানেই আপনি হিজরত করিবেন । পথ চলিতে চলিতে আবার এক সময় তিনি বলিলেন, আপনি সালাত পড়ুন। আমি নামিয়া সালাত পড়িলাম। তিনি বলিলেন, আপনি কোথায় সালাত পড়িয়াছেন, জানেন কি? আপনি “তুরে সাইনা' নামক স্থানে সালাত নামায পড়িয়াছেন। চলিতে চলিতে আবার এক সময় আমাকে তিনি বলিলেন আপনি নামিয়া সালাত পড়ুন, আমি অবতীর্ণ হইয়া সালাত পড়িলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কোথায় সালাত পড়িয়াছেন জানেন কি? আপনি “বায়তুল্লাহমে" সালাত পড়িয়াছেন। হযরত ঈসা (আ) এখানে ভূমিষ্ঠ হইয়া ছিলেন। এই ভাবে চলিতে চলিতে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করিলাম । সমস্ত আশ্বিয়ায়ে কিরামকে সেই খানে একত্রিত করা হইল এবং জিবরীল (আ) আমাকে ইমামতী করিবার জন্য সম্মুখে দাড় করিয়া দিলেন। অতঃপর তিনি আমাকে লইয়া প্রথম আসমানে আরোহণ করিলেন, সেখানে হযরত আদম (আ) এর সহিত সাক্ষাৎ হইল । অতঃপর আমাকে লইয়া তিনি দ্বিতীয় আসমানে আরোহণ করিলেন সেখানে দুই খালাত ভাই হযরত ঈসা ও হযরত ইয়াহইয়া (আ)-এর সহিত সাক্ষাৎ হইল। অতঃপর তিনি আমাকে তৃতীয় আসমানে লইয়া গেলেন। তথায় হযরত ইউসুফ (আ)-এর সহিত সাক্ষাৎ হইল । অতঃপর তিনি আমাকে চতুর্থ আসমানে লইয়া গেলেন, তথায় হযরত হারূন (আ)-এর সহিত সাক্ষাৎ ঘটিল । অতঃপর তিনি আমাকে লইয়া পঞ্চম আসমানে আরোহণ করিলেন, তথায় হযরত ইদরীস (আ)-এর সহিত সাক্ষাৎ হইল । অতঃপর তিনি আমাকে ষষ্ঠ আসমানে লইয়া গেলেন তথায় হযরত মূসা আ)-এর সহিত সাক্ষাৎ হইল অতঃপর তিনি আমাকে লইয়া সপ্তম আসমানে আরোহণ করিলেন তথায় হযরত ইবরাহীম (আ)-এর সহিত সাক্ষাৎ হইল । অতঃপর আমাকে লইয়া সাত আসমানের উপর সিদরাতুল মুস্তাহায় উপনিত হইলেন । কিছু কুদরতী মেঘমালা আমাকে ঘিরিয়া বসিল যাহার ফলে আমি সিজদায় পড়িয়া গেলাম । অতঃপর আমাকে বলা হইল, যেইদিন আমি আসমান ও যমীন সৃষ্টি করিয়াছি সেই দিন থেকেই আমি আপনার ও আপনার উম্মতের উপর পঞ্ঝাশ ওয়াক্তের সালাত ফরয করিয়াছি । অতএব আপনি ও আপনার উন্মত যেন উহা

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।