Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সুরা বনী ইসরাঈল ১৯৭ হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি বলেন, অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদীসের শেষে 4 শব্দের স্থলে :*২০; ৮1 বর্ণনা করিয়াছেন । অতঃপর ইমাম বায়হাকী বলেন, হারেস ইবনে উবাইদও হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি আরো বলেন, হাম্মাদ ইবনে সালামাহ আবূ ইমরান জওনী হইতে তিনি মুহাম্মদ ইবনে উমাইর ইবনে উতারিদ হইতে বর্ণনা করেন যে, একদা নবী করীম (সা) সাহাবায়ে কিরামের একটি জামা'আতের সহিত বসিয়াছিলেন এমন সময় হযরত জিবরীল (আ) আগমন করিলেন এবং তাহার পিঠে আঙ্গুলী দ্বারা ইশারা করিলেন। অতঃপর তিনি তাহার সহিত একটি গাছের দিকে চলিলেন। গাছটিতে পাখির দুইটি বাসা ছিল। অতঃপর তিনি একটিতে বসিলেন এবং অপরটিতে হযরত জিবরীল (আ) বসিলেন। গাছটি আমাদেরকে নিয়ে এত উঁচু হইল যে, আসমানের এক প্রান্তে পৌছিয়া গেল, তখন আমি ইচ্ছা করিলে আসমানকে স্পর্শ করিতে পারিতাম। আমাদের দিকে যখন নূর অবতীর্ণ হইল তখন হযরত জিবরীল বেহুশ হইয়া পড়িলেন। তখন আমি তাহার আল্লাহর ভীতিকে আমার ভীতির তুলনায় অধিক বুঝিতে পারিলাম। অতঃপর আল্লাহ তা'আলা আমার নিকট অহী প্রেরণ করিলেন, নবী এবং বাদশাহ হইতে ইচ্ছা করেন না নবী এবং বান্দা হইতে ইচ্ছা করেন? আর বেহেশতের অধিকারী ৷ তখন হযরত জিবরীল (আ) আমার প্রতি ইর্গিত করিয়া বলিলেন, আপনি তাওয়াযু ও নম্রতাবলম্বন করুন। তখন আমি বলিলাম হে আমার প্রতিপালক? আমি বাদশা হইতে ইচ্ছা করি না বরং নবী ও বান্দা হইতে ইচ্ছা করি। আর বেহেশতে প্রবেশ করিতে চাই। আল্নামা ইবনে কাসীর বলেন, যদি এই * রেওয়ায়েত সত্য হয় তবে ইহা দ্বারা বুঝা যায় যে, এই বর্ণনা লাইলাতুল ইসরা ও মিরাজের ঘটনা হইতে ভিন্ন কোন ঘটনা । কারণ, এই রেওয়ায়েতে না বাইতুল মুকাদ্দাসে পৌছবার উল্লেখ আছে আর না আসমানে আরোহণ করিবার উন্মেখ আছে। আল্লাহ অধিক জ্ঞাত। ইমাম বায্যার বলেন, আমর ইবনে ঈসা.... হযরত আনাস হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সা) তাহার রবের দর্শন লাভ করিয়াছেন । তবে হাদীসটি গরীব । আবূ জা'ফর ইবনে জরীর বলেন, ইউনুস....হযরত আনাস ইবনে মালেক (আ) হইতে বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ (সা)-এর নিকট হযরত জিবরীল (আ) বোরাক লইয়া আগমন করিলেন তখন বোরাকটি তাহার লেজ নাড়া দিল। হযরত জিবরীল (আট) বলিলেন, থাম নড়াচড়া করিও না, আল্লাহর কসম, তোমার উপর তাহার ন্যায় আযীমুশৃশান আরোহী কখনো আরোহণ করে নাই। অতঃপর রাসূলুল্লাহ (সা) উহার উপর আরোহণ করিয়া চলিতে লাগিলেন, হঠাৎ পথের এক পার্শে একজন

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।