Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ১৯৬ তাফসীরে ইবনে কাছীর ইবনে বাকিয়্যাহ.... হযরত আনাস (রো) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর জনৈক সাহাবী আমাকে বলিয়াছেন, মি'রাজের রাত্রে রাসুলুল্লাহ (সা) হযরত মুসা আ)-এর নিকট দিয়া যাইতেছিলেন। তখন তিনি তাহার কবরে সালাত পড়িতেছিলেন। আবু ইয়ালা বলেন, ইবরাহীম ইবনে মুহাম্মদ ইবনে আর'আরাহ.... হযরত আনাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন নবী করীম (সা) তাহার মি'রাজের রাত্রে হযরত মুসা (আ)-এর নিকট দিয়া যাইতেছিলেন। তখন তিনি তাহার কবরে সালাত পড়িতেছিলেন। “হযরত আনাস (রো) বলেন, ইহাও উন্মেখ করা হইয়াছে যে রাসূলুল্লাহ (সৌ) কে বোরাকের উপর সোয়ার করান হইয়াছিল অতঃপর সোয়ারীটি বাধিয়া রাখা হইয়াছিল ।” হযরত আবূ বকর (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, আপনি বাইতুল মুকাদ্দাসের কিছু বর্ণনা দিন। অতঃপর তিনি উহার বর্ণনা দিতে আর্ত করিলেন, উহা এমন, এবং এমন ৷ তখন হযরত আবু বকর বলিলেন, আপনি সত্যই বলিয়াছেন, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। হযরত আবূ বকর (রা) পূর্বে বাইতুল মুকাদ্দাস দেখিয়াছিলেন। হাফিয আবূ বকর আহমদ ইবনে আমর বাধ্যার (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ. করিয়াছেন, আমি ঘুমন্ত ছিলাম, এমন সময় আমার নিকট হযরত জিবরীল (আ) আগমন করিলেন এবং দুই কাধের মাঝে হাত রাখিলেন। অতঃপর আমি একটি গাছে বসিয়া পড়িলাম যাহাতে পাখীর দুইটি বাসার ন্যায় কিছু ছিল। উহার একটিতে আমি বসিলাম অপরটিতে তিনি বসিলেন। অতঃপর গাছটি উচা হইতে লাগিল । আমি তখন আসমান স্পর্শ করিতে ইচ্ছা করিলে স্পর্শ করিতে পারিতাম আর আমি চতুর্দিকে আমার দৃষ্টি নিক্ষেপ করিতেছিলাম। হযরত জিবরীল (আ)-এর প্রতি আমি তাকাইয়া দেখিতে পাইলাম তিনি অত্যন্ত নম্রতাসহকারে বসিয়া আছেন। তখন আমি বুঝিতে পারিলাম আল্লাহর মারিফাত লাভে তিনি আমার তুলনায় উত্তম। এমন সময় আসমানের একটি দরজা খুলিয়া দেওয়া হইল । অতঃপর আমি একটি আধীমুশৃশান নূর দেখিতে পাইলাম। পর্দার আড়ালে ইয়াকৃত ও মুক্তার রফ রফ ছিল। আল্লাহ তাআলা তখন আমার প্রতি যাহা ইচ্ছা অহীর মাধ্যমে প্রেরণ করিলেন। রাবী বলেন, হযরত আনাস ব্যতিত আর কেহ হাদীসটি রেওয়ায়েত করিয়াছেন কিনা তাহা আমরা জানি না । আর ইহাও জানি না যে আবৃ ইমরান জওনী হইতে হারিস ইবনে উবাইদ ব্যতিত অন্য কেহ হাদীসটি রেওয়ায়েত করিয়াছেন কিনা? এবং তিনি বসরার একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। হাফিয

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।