Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 সূরা বনী ইসরাঈল ১৯৫ | আমি আমার প্রভুর দরবারে কয়েকবারই প্রত্যাবর্তন করিয়াছি এখন আমি লজ্জা অনুভব করিতেছি। হাদীসটি ইমাম মুসলিন শায়বান ইবনে ফররুখ হইতে তিনি হাম্মাদ ইবনে সালামাহ হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। শরীফ এর সুত্র অপেক্ষা এই সূত্রটি অধিক বিশুদ্ধ। ইমাম বায়হাকী বলেন, অত্র হাদীস এই কথাই প্রমাণ করে যে, যেই রাত্রে আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ সো) কে মক্কা হইতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইয়াছিলেন সেই রাত্রেই মিরাজের ঘটনা সংঘটিত হইয়াছিল । এবং ইহাই নিশ্চিত সত্য । ইমাম আহমদ (রা).... হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, যেই রাত্রে মিরাজ সংঘটিত হইয়াছিল, সেই রাত্রে একটি বোরাক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আনা হইল । বোরাকটিতে জীন লাগান ছিল এবং লাগামও লাগান ছিল। কিন্তু রাসূলুল্লাহ সো) যখন উহার উপরে আরোহণ করিতে উদ্যত হইলেন তখন উহা অবাধ্য হইয়া পড়িল। হযরত জিবরীল (আ) বলিলেন, তুমি এরূপ করিতেছ কেন? আল্লাহর কসম তোমার উপর এমন সম্মানিত আরোহী আর কখনো আরোহণ করে নাই। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর বোরাকটি ঘর্মাক্ত হইয়া গেল। হাদীসটি ইমাম তিরমিযী ইসহাক ইবৃন মনসূর হইতে তিনি আব্দুর রায্যাক হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব। এই সুত্র ব্যতিত অন্য কোন সুত্রে আমরা হাদীসটি জানি না। ইমাম আহমদ অন্য সূত্রে... হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, আল্লাহ তা'আলা যখন আমাকে মিরাজ করাইলেন তখন আমি এমন এক সম্প্রদায়ের নিকট দিয়া অতিক্রম করিলাম যাহাদের নখসমূহ তামার তৈয়ারী এবং উহা দ্বারা তাহারা স্বীয় মুখমন্ডল ও বুকসমূহকে যখম করিতেছিল। আমি জিজ্ঞাসা করিলাম, “হে জিবরীল! ইহারা কাহারা?” তিনি বলিলেন, ইহারা হইল, সেই সকল লোক, যাহারা মানুষের মাংস ভক্ষণ করিত অর্থাৎ মানুষের অনুপস্থিতিতে তাহাদের নিন্দাবাদ করিত এবং তাহাদের মানসন্ত্রম নষ্ট করিতে চেষ্টা করিত। ইয়াম আবু দাউদ হাদীসটি সাফওয়ান ইবনে আমর হইতে এই সূত্রে বর্ণনা করিয়াছেন। ইহা ছাড়া অন্য এক সৃূত্রেও বর্ণনা করিয়াছেন কিন্তু সেই সূত্রে হযরত আনাস (রা)-এর উল্লেখ নাই। ইমাম আবু দউদ বলেন, অকী.... হযরত আনাস রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ ইরশাদ করিয়াছেন, মি“রাজের রাত্রে আমি হযরত মুসা আ) এর নিকট দিয়া অতিক্রম করিলাম । তিনি তখন তাহার কবরে দভ্ডায়মান হইয়া সালাত আদায় করিতেছিলেন। ইমাম মুসলিম হাম্মাদ ইবনে সালামাহ.... হযরত আনাস (রো) হইতে বর্ণনা করিয়াছেন । ইমাম নাসায়ী বলেন এই সূত্রটি অধিক বিশুদ্ধ । হাফিয আবূ ইয়ালা মুসেলী তীহার “মুসনাদ' গ্রন্থে বলেন, ওহব '

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।