0০017161715 ১৯৪ তাফসীরে ইবনে কাছীর রাখিয়াছেন। উহা এতই সৌন্দর্যপূর্ণ যে উহার সৌন্দর্যের কথা কেহই বর্ণনা করিতে সক্ষম নহে। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, অতঃপর আল্লাহ তা“আলা আমার নিকট অহী অবতীর্ণ করিলেন যাহা তিনি অবতীর্ণ করিতে চাহিলেন। আল্লাহ তা'আলা আমার উপর রাত্র দিনে পধ্শ ওয়াক্তের সালাত ফরয করিলেন। অতঃপর আমি নীচে নামিয়া হযরত মুসা (আ)-এর নিকট আসিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনার রব আপনার উম্মতের প্রতি কি ফরয করিয়াছেন? আমি বলিলাম, প্রতি রাব্র দিনে পঞ্চাশ ওয়াক্তের সালাত ফরয করিয়াছেন। তখন তিনি বলিলেন, আপনি আপনার রবের নিকট প্রত্যাবর্তন করুন। এবং আপনার উম্মতের জন্য এই হুকুম হালকা করুন। আপনার উম্মত দুর্বল, তাহারা ইহা পালন করিতে সক্ষম হইবে না। আমি বনী ইসরাঈলকে এই ব্যাপারে পরীক্ষা করিয়া দেখিয়াছি। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমি, পুনরায় আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করিয়া বলিলাম, হে আমার রব? আপনি আমার উম্মতের জন্য এই হুকুম হালকা করুন৷ তখন তিনি পাঁচ ওয়াক্তের সালাত হাস করিলেন। অতঃপর আমি নামিয়া আসিলাম এবং হযরত মুসা (আ) এর নিকট উপস্থিত আল্লাহ তা'আলা পাচ ওয়াক্ত-হ্াস করিয়াছেন। তখন তিনি বলিলেন । আপনার উম্মত ইহাও পালন করিতে সক্ষম হইবে না। আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট গমন করুন এবং হুকুম সহজ করিবার জন্য অনুরোধ করুন । রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর একবার আমি হযরত মূসা (আ) এর নিকট আসিতে লাগিলাম এবং বারবার আল্লাহর দরবারে উপস্থিত হইতে লাগিলাম এবং পাচ ওয়াক্ত করিয়া-হাস করা হইতে লাগিল। অবশেষে আল্লাহ তা“আলা বলিলেন, হে মুহাম্মদ (সা) প্রত্যেক দিনে ও রাত্রে পাচ ওয়াক্ত সালাতই সিদ্ধান্ত ৷ তবে প্রত্যেক সালাতের বিনিময়ে দশগুণ সওয়াব লাভ হইবে । এই ভাবে পাচ ওয়াক্তের সালাতে পধ্াশ ওয়াক্তের সমান সওয়াব লাভ হইবে। আর যে ব্যক্তি কোন নেক কাজের ইচ্ছা করিল অথচ সে, কাজটি করিতে পারিল না তবে সে একটি নেকী লাভ করিবে । আর কাজটি করিয়া থাকিলে দশনেকী লাভ করিবে । আর যদি কেহ কোন খারাপ কাজের ইচ্ছা করে অথচ সে উহা করিল না তবে কোন গুনাহ লেখা হইবে না। আর করিয়া থাকিলে একটি গুনাহ হইবে । অতঃপর আমি নীচে নামিয়া হযরত মুসা (আ) এর নিকট বিস্তারিত বলিলাম । তখনো তিনি আমাকে বলিলেন, আপনি পুনরায় আপনার প্রভুর নিকট প্রত্যাবর্তন করুন এবং স্বীয় উম্মতের জন্য হুকুম সহজ করিবার দরখাস্ত করুন। কারণ, আপনার উম্মত ইহাও পালন করিতে সক্ষম হইবে না। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন ৮০ 4/ 411 81
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।