0০017161715 সূরা বনী ইসরাঈল ১৯৩ বাধিতেন। অতঃপর আমি মসজিদে প্রবেশ করিয়া দুই রাকাআত সালাত আদায় করিলাম ৷ মসজিদ হইতে বাহির হইবার পর হযরত জিবরীল (আ) মদ ও দুধের দুইটি পেয়ালা আনিয়া আমার নিকট রাখিলেন কিন্তু আমি দুধের পেয়ালাই পছন্দ করিলাম । তখন জিবরীল (আ) আমাকে বলিলেন, আপনি ফিতরাতকে অবলম্বন করিয়াছেন। রাসূলুল্লাহ সো) বলেন, অতঃপর আমাকে লইয়া প্রথম আসমানে আরোহণ করা হইল । হযরত জিবরীল (আ) দরজা খুলিতে বলিলে জিজ্ঞাসা করা হইল, আপনি কে। তিনি উত্তর করিলেন, আমি জিবরীল । জিজ্ঞাসা করা হইল আপনার সাথে কে? তিনি বলিলেন হযরত মুহাম্মদ (সা) জিজ্ঞাসা করা হইল, তীহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন হা, তাহাকে ডাকিয়া পাঠান হইয়াছে । অতঃপর আমাদের জন্য দরজা খোলা হইল; হঠাৎ আমাদের সাক্ষাৎ হযরত আদম (আ) এর সহিত ঘটিল। তিনি আমাদের স্বাগত জানাইলেন এবং আমার জন্য নেক দোয়া করিলেন। অতঃপর আমরা দ্বিতীয় আসমানের দিকে আরোহণ করিলাম । হযরত জিবরীল (আ) দরজা খুলিতে অনুরোধ করিলেন। জিজ্ঞাসা করা হইল আপনি কে? তিনি বলিলেন আমি জিবরীল । জিজ্ঞাসা করা হইল, আপনার সাথে কে? তিনি বলিলেন, মুহম্মদ (সা)। জিজ্ঞাসা করা হইল, তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি দেওয়া হইল। হঠাৎ আমাদের সহিত হযরত ইউসুফ (আ) এর সাক্ষাৎ হইয়া গেল। তাহাকে অর্ধেক সৌন্দর্য দান করা হইয়াছে । তিনি আমাকে স্বাগত জানাইলেন এবং আমার জন্য নেক দু'আ করিলেন। অতঃপর চতুর্থ আসমানে হযরত ইদরীস (আ)-এর সহিত সাক্ষাৎ হইল । যাহার সম্পর্কে আল্লাহ তা'আলা ইরশাদ করিয়া (365 ১1553 12 অর্থাৎ আমি তাহাকে উচ্চস্থানে উত্তোলন করিয়াছি। পঞ্চম আসমানে হযরত হারূন আ)-এর সহিত সাক্ষাৎ ঘটিল। ষষ্ঠ আসমানে হযরত মুসা (আ) এর সহিত এবং সপ্তম আসমানে হযরত ইবরাহীম (আ) এর সহিত মুলাকাত হইল । তিনি তখন বাইতুল মা*মুর এর গায়ে হেলান দিয়া বসিয়াছিলেন। বাইতুল মা*মুরে প্রত্যেক দিন সত্তর হাজার ফিরিশৃতা প্রবেশ করেন। কিন্তু সেই সকল ফিরিশ্তার সংখ্যা এত বেশী যে, যাহারা একবার প্রবেশ করিয়াছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাহাদের প্রবেশ করিবার সুযোগ হইবে না। অতঃপর আমি সিদরাতুল মুস্তাহায় পৌছিলাম যাহার পাতা হাতীর কানের ন্যায় । এবং যাহার ফলও মটকার ন্যায় প্রকান্ড । সিদরাতুল মুস্তাহাকে আল্লাহর নির্দেশে ঢাকিয়া ইবৃন কাছীর__২৫ (৬ষ্ঠ)
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।