Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ১৯২ : তাফসীরে ইবনে কাছীর বুখারী শরীফের তাওহীদ অধ্যায়ে হাদীসটি বর্ণিত হইয়াছে। এবং রাসূলুল্লাহ (সা) এর মর্যাদাবলী বর্ণনায়ও বর্ণিত হইয়াছে। ইসমাঈল ইবনে আবু উওয়াইস সূত্রেও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করিয়াছেন, হারূন ইবনে সায়ীদ হইতে তিনি ইবনে ওহব হইতে তিনি সুলায়মান হইতে । রাবী বলেন, অতঃপর তিনি তাহার বর্ণনায় কিছু বৃদ্ধি করিয়াছেন এবং কোথাও কিছু কমও করিয়াছেন। হাদীসের কিছু অংশ পূর্বে বর্ণনা করিয়াছেন আবার কিছু অংশ পরে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম বলেন, শরীক ইবনে আবুল্লাহ ইবনে আবু নসর হাদীসটির মধ্যে ০:2১] (ইযতিরাব) করিয়াছেন তাহার স্মরণ শক্তি দুর্বল ছিল এবং হাদীসটি সঠিকভাবে মনে রাখিতে পারেন নাই। অন্যান্য হাদীসের শেষে উহার বর্ণনা আসিতেছে । কেহ কেহ বলেন মি'রাজের উল্লেখিত ঘটনাটি নিদ্রাবস্থায় সংঘটিত হইয়াছিল । হাদীসের শেষ বাক্যটির উপর ভিত্তি করিয়াই তাহারা এইরূপ মন্তব্য করিয়াছেন। হাফিয আবূ বকর বায়হাকী বলেন, শরীফের রেওয়াতে কিছু অতিরিক্ত কথা আছে। যাহা কেবল তিনি একাই বর্ণনা করিয়াছেন । এই কারণে কেহ কেহ বলেন, রাসূলুল্লাহ (সা) সেই রাত্রে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করিয়াছেন। কিন্তু হযরত আয়েশা, হযরত ইবনে মাসউদ ও হযরত আবু হুরায়রা (রা) এই আয়াত দ্বারা এই কথা প্রমাণ করেন, যে হযরত রাসূলুল্লাহ (সা) হযরতু জিবরীল (আ)-কে দেখিয়াছিলেন এবং ইহাই অধিক সত্য । হযরত আবূ যর (রা) জিজ্ঞাসা করিলন, হে আল্লাহর রাসূল! আপনি কি আপনার রবকে দেখিয়াছেন? তিনি বলিলেন, তিনি তো নূর, কিভাবে তাহাকে দেখিব? অন্য এক রেওয়ায়েতে বর্ণিত “আমি নূর দেখিয়াছি” হাদীসটি ইমাম মুসলিম রেওয়ায়েত করিয়াছেন। 154 5৮5€ 8419 : অর্থাৎ অতঃপর তিনি নিকটবর্তী হইলেন, টিনার বুলি” পা (আ)-কে বুঝান হইয়াছে । বুখারী ও মুসলিম এর রেওয়ায়েত দ্বারা ইহাই প্রমাণিত হয় । উম্মুল মুমিনীন হযরত আয়েশা রো) ও ইবনে মাসউদ (রা) হইতে বুখারী ও মুসলিমে বর্ণিত এবং মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা হইতেও বর্ণিত যে, উক্ত আয়াতে হযরত. জিবরীল (আ)-কে বুঝান হইয়াছে। আল্লাহকে নহে। এবং আয়াতের এই ব্যাখ্যা প্রদানে সাহাবায়ে কিরামের কেহই তাহাদের বিরোধিতা করেন নাই । ইমাম আহমদ....আনাস ইবনে মালিক হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, আমার নিকট একটি বোরাক আনা হইল । বোরাক গাধা হইতে কিছু বড় এবং খচ্চর অপেক্ষা কিছু ছোট সাদা এক প্রকার প্রাণী, যাহা এক . লক্ষে দৃষ্টির শেষ প্রান্তে পৌছিয়া যায়। অতঃপর আমি উহার উপর আরোহণ করিয়া চলিতে লাগিলাম এমন কি বায়তুল মুকাদ্দাসে উপস্থিত হইলাম । অতঃপর আমি

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।