0০017161715 সূরা বনী ইসরাঈল ' ১৯১ তিনি রাসূলুন্নাহ (সা) কে লইয়া পুনরায় আল্লাহর দরবারে উপস্থিত হইলেন। তিনি ' দরখাস্ত করিলেন, হে আমার প্রতিপালক! আপনি অনুগ্রহ পূর্বক সংখ্যা হাস করুন, আমার উম্মতের পক্ষে ইহা পালন করা সম্ভব হইবে না। আন্নাহ তা'আলা দশ ওয়াক্তের সালাত হাস করিয়া দিলেন। রাসূলুল্লাহ (সা) হযরত মুসা (আ) এর নিকট প্রত্যাবর্তন করিলেন এবারও তিনি তাহাকে বাধা দিলেন এবং ঘটনা শুনিয়া তিনি বলিলেন, আপনি দরবারে গিয়া হাস করিতে করিতে মাত্র পাচ ওয়াক্ত সালাত অবশিষ্ট থাকিল। হযরত মূসা (আ) রাসূলুল্লাহ (সা) কে বাধা দিয়া বলিলেন, দেখুন, আমি "বনী. ইসরাঈলের মধ্যে আমার জীবন অতিবাহিত করিয়াছি এবং তাহাদের প্রতি. ইহা হইতে কম সালাতের নির্দেশ ছিল, কিন্তু এতদসত্তেও তাহারা অপারগ রহিয়াছে । আপনার উম্মত তো আরো অধিক দুর্বল। শরীর, মনের দিক হইতে শ্রবণ শক্তি ও দর্শন শক্তির দিক হইতেও দুর্বল। অতএব আপনি পুনরায় আল্লাহর দরবারে গিয়া সালাত হ্রাস করিবার জন্য দরখাস্ত করুন। প্রত্যেকবারই তিনি হযরত জিবরীল (আ)-এর প্রতি তাকাইতেন এবং তাহার পরামর্শ গ্রহণ করিতেন। এবারও হযরত জিবরীল তাহাকে উপরে লইয়া গেলেন এবং আল্লাহর দরবারে পৌছিয়া তিনি বলিলেন, হে আমার প্রতিপালক! আমার উম্মত বড়ই দুর্বল তাহার শরীর, মন, শ্রবণ শক্তি ও দর্শনশক্তি সবই দুর্বল অতএব অনুগ্রহপূর্বক আপনি আরোহাস করুন। আল্লাহ তা“আলা বলিলেন, হে মুহম্মদ! তিনি বলিলেন, লাব্বায়ক, আমি উপস্থিত, হে আমার প্রভূ! আল্লাহ বলিলেন, আমার কথার পরিবর্তন ঘটে না। উন্মুল কিতাবে যেমন আছে তেমনি আপনার উপর ফরয করা হইয়াছে। পড়িতে পাঁচ ওয়াক্তের সালাত হইলেও সওয়াবের দিক হইতে ইহা পঞ্চাশ ওয়াক্তের সমান। কারণ প্রত্যেক নেক আমলের দশ গুণ সওয়াব দান করা হয়। অতঃপর রামূলুল্লাহ (সা) হযরত মুসা আ)-এর নিকট পুনরায় প্রত্যাবর্তন করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কি করিয়া আসিলেন? তখন রাসূলুল্লাহ বলিলেন, নির্দেশ সহজ করা হইয়াছে এবং প্রত্যেক নেকীর দশগুণ বিনিময় দানের সিদ্ধান্ত হইয়াছে। তখন হযরত মূসা (আ) বলিলেন, আল্লাহর কসম, আমি বনী ইসরাঈলকে ইহা অপেক্ষা সহজ হুকুম দ্বারা পরীক্ষা করিয়াছি তাহারা ইহা অপেক্ষা হালকা ও সহজ হুকুমকেও পরিত্যাগ করিয়াছে অতএব আপনি আপনার পরওয়ারদেগারের নিকট পুনরায় গমন করুন এবং হুকুম আরো সহজ করান। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে মুসা! (আ) আমার তো পুনরায় অনুরোধ করিতে লজ্জাবোধ হইতেছে। তখন তিনি বলিলেন, আচ্ছা তবে আপনি যান এবং বিসমিন্নাহ করুন। রাসূলুল্লাহ যখন জাগ্রত হইলেন তখন তিনি মসজিদুল হারামে ছিলেন।
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।