00017161715 ১৯০ তাফসীরে ইবনে কাছীর জিজ্ঞাসা করিল তীহাকে আল্লাহর দরবারে ডাকা হইয়াছে? তিনি বলিলেন হাঁ, তখন তাহারা তাহাকে ধন্যবাদ ও স্বাগত জানাইল। অতঃপর রাসূলুল্লাহ (সা) কে লইয়া তিনি তৃতীয় আসমানে আরোহণ করিলেন। এখানেও ফিরিশৃতাগণ ঠিক তন্্ীপ প্রশ্ন করিলেন যেমন, পূর্বে জিজ্ঞাসা করা হইয়াছিল । এবং সেই সব কথা বলিল যেমন প্রথম ও দ্বিতীয় আসমানের ফিরিশৃতাগ, বলিযাছিলেন। অতঃপর হযরত জিবরীল (আ) রাসূলুল্লাহ (সা)-কে সাথে লইয়া চতুর্থ: আসমানে আরোহণ করিলেন। এখানেও ফিরিশ্তাগণ পূর্বের ন্যায় প্রশ্ন করিলেন এবং পূর্বের ন্যায়ই তাহাদিগকে জবাব দেওয়া হইল। অতঃপর তাহাকে লইয়া পঞ্চম আসমানে আরোহণ করিলেন অতঃপর তাহারা ঠিক তন্প প্রশ্ন করিল যেমন পূর্বে করা হইয়াছিল। অতঃপর তাহাকে লইয়া ষষ্ঠ আসমানে আরোহণ করিলেন, এবং এখানেও একই প্রশ্নোত্তর হইল। তাহার পর তাহাকে লইয়া সপ্তম আসমানের দিকে আরোহণ করা হইল এখানেও পূর্বের ন্যায় প্রশ্ন উত্তর হইল এবং যে আসমানেই ফিরিশৃতা ছিল সেখানেই,এই একই প্রশ্ন করা হইয়াছিল। প্রত্যেক আসমানের অবস্থানকারী নবীদের সহিতও সাক্ষাৎ হইয়াছিল যাহাদের নাম নবী করীম (সা) উল্লেখ করিয়াছিলেন কিন্তু যাহাদের নাম আমার ম্মরণ আছে তাহারা হইলেন, দ্বিতীয় আসমানে হযরত ইদরীস, চতুর্থ আসমানে হযরত হারূন, পঞ্চম আসমানে অবস্থানকারী নবীর নাম আমার স্মরণ নাই। ষষ্ঠ আসমানে হযরত ইবরাহীম (আ) এবং সপ্তম আসমানে হযরত মুসা আ)। হযরত নবী করীম (সা) যখন এই আসমান. অতিক্রম করিয়া যাইতেছিলেন, তখন হযরত মুসা (আ) বলিলেন, হে আল্লাহ! আমার ধারণা ছিল, আপনি আমার উপরে অন্য কাহাকেও মর্যাদা দান করিবেন না। রাসূলুল্লাহ সো) আরো উপরে. আরোহণ করিলেন যাহার উচ্চতা আল্লাহ ব্যতিত আর কেহ জানে না। এমন কি তিনি সিদরাতুল মুন্তাহা পর্যন্ত পৌছিয়া গেলেন এবং তিনি আল্লাহ তা'আলার অতি নিকটবর্তী হইলেন, দুই কামান কিংবা দুই কামান হইতেও কম দূরতৃ রহিয়া গেল। অতঃপর আন্নাহ পক্ষ হইতে তাহার নিকট অহীর মাধ্যমে পঞ্চাশ ওয়াক্তের সালাত ফরয করা হইল । যখন তিনি তথা হইতে নামিলেন তখন হযরত মুসা আ) তাহাকে থামাইয়া জিজ্ঞাসা করিলেন। আন্মাহর পক্ষ হইতে.কি“নির্দেশ দেওয়া হইয়াছে? হুযুর (সো) বলিলেন রাত্র ও দিনে পঞ্ঝাশ ওয়াক্তের সালাতের নির্দেশ দেওয়া হইয়াছে । হযরত মুসা (আ) বলিলেন, আপনার উন্মত ইহা পালন করিতে সক্ষম হইবে না। আপনি পুনরায় আল্লাহর দরবারে গিয়া সালাত কম করিবার জন্য আবেদন করুন। রাসূলুল্লাহ (সা) হযরত জিবরীল (আ)-এর দিকে এমনভাবে তাকাইলেন, যেন তিনি তাহার নিকট .. পরামর্শ প্রার্থনা করিলেন। হযরত জিবরীল (আ) ইহাতে সম্মতি জানাইলেন। অতঃপর .
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।