0০017161715 সূরা বনী ইসরাঈল ৃ্ ১৮৯ যমযম কৃপের নিকট লইয়া যাওয়ার পূর্বে তাহার সহিত কোন.কথা বলিলেন না। সেখানে তাহাকে লইয়া গিয়া খোদ হযরত জিবরীল তাহাকে সীনার নীচ হইতে উপরিভাগ পর্যন্ত চিডিয়া ফেলিলেন। এবং সীনা ও পেটের সকল নাড়ী বাহির করিয়া যমযমের পানি দ্বারা ধৈত করত পেট পাক-পরিষ্কার করা হইল তখন তাহার নিকট একটি স্বর্ণের তশতরী আনা হইল । উহার মধ্যে একটি স্বর্ণের বড় পেয়ালা ছিল যাহা ঈমান ও হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। উহা দ্বারা রাসূলুল্লাহ সো)-এর সীনা এবং কণ্ঠের শীরাগুলি পরিপূর্ণ করা হইল । অতঃপর তাহার সীনা সেলাই করা.হইল। তাহাকে লইয়া প্রথম আসমানের দিকে আরোহণ করা হইল । অতঃপর উহার দরজাসমূহের একটিতে আঘাত ক্রা হইল । আসমানের অধিবাসীগণ আগন্তুককে জিজ্ঞাসা করিল, কে তুমি? বলিলেন, আমি জিবরীল । তাহারা জিজ্ঞাসা করিল, আপনার সাথে কে? বলিলেন, মুহাম্মদ (সো) তাহারা জিজ্ঞাসা করিল, তাহাকে কি ডাকা হইয়াছে । তিনি বলিলেন, হা, তখন তাহারা তাহাকে ধন্যবাদ ও খোশ আমদেদ জানাইল তাহারা অত্যন্ত খুশী হইল । আসমানের ফিরিশ্তাগণ এই সম্পর্কে কিছুই জানিত না যে রাসূলুল্লাহ (সা) দ্বারা আন্মাহ তা'আলা পৃথিবীতে কি বিপ্লব ঘটাইতে চাহিতেছেন যতক্ষণ না আল্লাহ তা'আলা স্বয়ং তাহাদিগকে কিছু না জানাইতেন। অতঃপর প্রথম আসমানে হযরত আদম (আ)-কে পাইলেন। হযরত জিবরীল (আ) রাসূলুল্লাহ (সা) কে বলিলেন,ইনি হইলেন আপনার পিতা হযরত আদম (আ) তাহাকে সালাম করুন। অতঃপর তিনি তাহাকে সালাম করিলেন হযরত আদম (আ) তাহার সালামের জবাব দিলেন, এবং তাহাকে স্বাগত ধন্যবাদ জানাইলেন এবং বলিলেন তুমি আমার উত্তম পুত্র। অতঃপর রাসূলুল্লাহ (সা) প্রথম আসমানে দুইটি নহর প্রবাহিত দেখিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, নহর দুইটি কোন নহর? জিবরীল আআ) বলিলেন, এই দুইটি হইল নীল ও ফুরাত নদীর উৎস। অতঃপর জিবরীল (আ) তাহাকে লইয়া আসমানের অপর একটি নহরের নিকট দিয়া অতিক্রম করিলেন যেখানে মুক্তা ও যবারজাদ দ্বারা মহল ও বালাখানা নির্মিত। হাত দ্বারা আঘাত করিলে দেখিতে পাইলেন. তাহার মাটি হইল মিশক। অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল ইহা কি? তিনি বলিলেন, ইহা হইল সেই কওসার যাহা আপনার প্রতিপালক আপনার জন্য গোপন করিয়া রাখিয়াছেন। অতঃপর হযরত জিবরীল রাসূলুল্লাহ (সা)-কে লইয়া দ্বিতীয় আসমানের দিকে রওনা হইলেন। সেখানে অবস্থানরত ফিরিশৃতাগণ অন্ধপ প্রশ্ন করিল যেমন প্রথম আকাশের ফিরিশ্তাগণ প্রশ্ন করিয়াছিলেন । হযরত জিবরীল (আ) বলেন, _ তাহারা জিজ্ঞাসা করিল, আপনার সাথে কে? তিনি বলিলেন, মুহাম্মদ (সা) তাহারা
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।