Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৬৮ তাফসীরে ইবনে কাছীর হাফিয ইবনে আসাকির (র) হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাহ সাহ্যী (রা) এর জীবনী আলোচনায় উল্লেখ করিয়াছেন । হযরত আব্দুল্্নাহ ইবনে হুযাইফা (রা) একজন করিলে সম্রাট তাহাকে বলিল, তুমি যদি খৃষ্টান হইয়া যাও তবে তোমাকে আমার রাজতে শরীক করিব এবং আমার রাজকুমারীকে তোমার সহিত বিবাহ দিব। তখন তিনি বলিলেন, যদি তোমার গোটা রাজত্ও আমাকে দান কর এবং সারা আরব জাহানেরও আমাকে অধিপতি করিয়া দাও আর আমাকে হযরত মুহাম্মদ (সা)-এর দ্বীন হইতে ফিরিয়া যাইবার জন্য বলা হয় তবুও এক মুহূর্তের জন্যও আমি ইহা করিতে প্রস্তুত নাই। তখন রোম সম্রাট বলিলেন তাহা হইলে আমি তোমাকে হত্যা করিব। তিনি বলিলেন, সে তোমার ইচ্ছা । রাবী বলেন, অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে শুলিতে বিদ্ধ করিবার জন্য নির্দেশ দিল। তাহাকে শুলিতে বিদ্ধ করা হইল এবং তীর নিক্ষেপকারীদিগকে তীর নিক্ষেপ করিতে হুকুম দিল তাহারা তাহার হাতে পায়ে তীর নিক্ষেপ করিতে লাগিল এবং সাথে সাথে তাহাকে খৃষ্টান ধর্ম গ্রহণ করিতেও বলা হইতেছিল। কিন্তু তিনি বরাবর উহা প্রত্যাখ্যান করিতেছিলেন। অতঃপর তাহাকে শুলী হইতে নামাইবার হুকুম দেওয়া হইল এবং এক পিতলের ডেগ অথবা পিতলের তৈয়ারী একটি গাভী গরম করিবার হুকুম দেওয়া হইল । তাহার পর এক এক জন মুসলমান কয়েদী উহাতে নিক্ষেপ করা হইতে লাগিল এইভাবে তাহাদের চামড়া মাংস সব জুলিয়া পুড়িয়া শুধু হাড্ডিগুলি দেখা যাইতে লাগিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই দৃশ্য দেখিতেছিলেন। এই অবস্থায় তাহার নিকট পুনরায় খৃষ্ট ধর্ম পেশ করা হইল তিনি আবারও অস্বীকার করিলেন। তখন তাহাকে সেই গরম ডেগে নিক্ষেপ করিবার উদ্দেশ্যে চরখার উপর উঠান হইল । এই সময়ে তাহার চক্ষুতে অশ্রু দেখা দিল। ইহা দেখিয়া রোম সম্রাট তাহাকে খৃষ্টান বানাইয়া স্বীয় জামাতা করিবার পুনরায় আশা পোষণ করিল এবং চরখা হইতে তাহাকে নামাইয়া নিজের কাছে ডাকিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা (রা) বলিলেন, আমার ক্রন্দন দেখিয়া তোমরা ভূল ধারণা করিয়াছ,আমি কেবল এই কারণে ক্রন্দন করিয়াছি যে, আজ আমি আল্লাহর রাহে মাত্র একটি প্রাণ বিসর্জন দিতে পারিতেছি। হায়! যদি আমার প্রতি লোমের সংখ্যা অনুপাতে আমার এক একটি প্রাণ হইত যাহা আজ আমি আল্লাহর রাহে কুরবান করিতে পারিতাম। কোন কোন রেওয়ায়েতে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবন হুযাইফাকে বন্দি করিয়া রাখা হইয়াছিল এবং কয়েকদিন যাবৎ তাহার পানাহার বন্ধ রাখা হইয়াছিল। তাহার পর তাহার নিকট মদ ও শুকরের মাংস আনা হইল । কিন্তু এত ক্ষুদা তৃষ্ণা

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।