0০017161715 সূরা আন্-নাহ্ল ১৬৭ শব্দ আমার জানা থাকিত তবে আমি তাহাই উচ্চারণ করিতাম। মুসাইলামাতুল কাযযাব যখন হাবীব ইবনে যায়দ আনসারীকে জিজ্ঞাসা করিল, তুমি কি এই সাক্ষ্য প্রদান কর যে হযরত মুহাম্মদ (সা) আল্লাহর রাসূল? তিনি বলিলেন, হা, অতঃপর জিজ্ঞাসা করিল, তুমি কি এই সাক্ষ্য দান কর যে, আমিও আল্লাহর রাসূল? তখন তিনি কহিলেন, আমি শুনিতে পাই না। অতঃপর মুসাইলামাহ তাহার এক এক অংগ প্রত্যংগ কাটিতে লাগিল অথচ, তিনি তাহার মতের উপর ও কথার উপর অটল থাকিলেন। ইমাম আহমদ (র) বলেন, ইসমাঈল (র) ইকরিমাহ €র) হইতে বর্ণিত যে, একবার হযরত আলী (রা) এমন কিছু লোককে জ্বালাইয়া দিলেন, যাহারা মুরতাদ হইয়া গিয়াছিল। এই সংবাদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর নিকট পৌছলে তিনি বলিলেন, আমি হইলে তো তাহাদিগকে আগুনে জ্বালাইতাম না । রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, আল্লাহর আযাব দ্বারা তোমরা শাস্তি দিও না। হাঁ, আমি তাহাদিগকে হত্যা করিয়া দিতাম, কারণ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ,0৫ 4 £$1£515 ££3 যে ব্যক্তি তাহার দ্বীন পরিবর্তন করে তাহাকে হত্যা করিয়া দাও। হযরত আলী রো) যখন এই সংবাদ জানিতে পারিলেন তখন, তিনি বলিলেন, ইবনে আব্বাসের মায়ের প্রতি আফসোস হাদীসটি ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) আরো বর্ণনা করিয়াছেন, আব্দুর রায্যাক রে) .... আবূ বরদাহ হইতে বর্ণিত তিনি বলেন, একদা ইয়ামানে হযরত আবু মুসা রো) এর নিকট হযরত মু'আয ইবনে জাবাল রো) আগমন করিলেন তিনি তাহার নিকট এক ব্যক্তিকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তি কে? তিনি বলিলেন, এই ব্যক্তি পূর্বে ইয়াহুদী ছিল পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া পুনরায় সে ইয়াহুদী হইয়াছে আর আমরা দুই মাস যাবৎ তাহাকে পুনরায় মুসলমান করিবার চেষ্টায় রত রহিয়াছি। তখন হযরত মু'আয ইবনে জাবাল (রা) বলিলেন, আল্লাহর কসম, যাবৎ না তোমরা উহার গর্দাম উড়াইয়া দিবে আমি বসিব না। অতঃপর আমি উহার গর্দান মারিয়া দিলাম অতঃপর তিনি বলিলেন, আল্লাহ ও তাহার রাসূলের ফয়সালা ইহাই, যে ব্যক্তি তাহার দ্বীন হইতে ফিরিয়া যাইবে তাহাকে হত্যা করিয়া দাও। অথবা তিনি বলিয়াছেন, যে ব্যক্তি তাহার দ্বীন পরিবর্তন করে তাহাকে হত্যা কর। বুখারী ও মুসলিম শরীফের রেওয়ায়েত হইতে ইহা পৃথক। মুসলমানের উপর যত যুলুম ও নির্ধযাতনই করা হউক না কেন তাহার পক্ষে ইহাই উত্তম যে সে যেন তাহার শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত স্বীয় দ্বীনের উপর কায়েম থাকে। |
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।