Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৫০ তাফসীরে ইবনে কাছীর সম্পর্কে অবগত হইলেন তখন তিনি রাসূলুল্রহ (র)-এর দরবারে উপস্থিত হইবার ইচ্ছা করিলে তাহার কওমের লোক তাহাকে বাধা প্রদান করিল, তিনি বলিলেন তবে কোন প্রতিনিধি প্রেরণ করিতে দাও। অতঃপর তাহার পক্ষ হইতে রাসূলুল্মহ (সা)-এর দরবারে দুইজন প্রতিনিধি আগমন করিল এবং তাহারা বলিল, আমরা আকসম এর প্রতিনিধি তাহারা প্রশ্ন করিয়াছেন, আপনি কে এবং কি? নবী করীম (সা) বলিলেন, তোমাদের প্রথম প্রশ্ন আমি কে? ইহার জওয়াব হইল, আমি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ । আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হইল, আমি আল্লাহর বান্দা ও তাহার রাসূল। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ সো) এই আয়াত পাঠ করিলেন ১/-.-১417 কিরেত অতঃপর তাহারা রাসূলুল্লাহ সো) কে বলিল আপনি বার বার ইহা আমাদের নিকট পাঠ করিয়া শুনান। অতঃপর তিনি আয়াতটি বার বার পাঠ করিয়া শুনাইলেন। এমন কি তাহারা উহা মুখস্ত করিয়া ফেলিলেন। অতঃপর উক্ত প্রতিনিধিদ্যয় আকসম এর নিকষ্ট আসিয়া সবকিছুই বলিল। তাহারা বলিল, তিনি (মুহাম্মদ) স্বীয় বংশ পরম্পরা বর্ণনা করেন নাই। শুধু কেবল তাহার নিজের নাম ও পিতার নাম বর্ণনা করিয়াছেন। তবে তাহাকে সন্তান্ত বংশীয় বলিয়াই মনে হইয়াছে। অবশ্য তিনি আমাদের সহিত কিছু কথা বলিয়াছেন যাহা আমরা তাহার ভাষাই শ্রবণ করিয়াছি। আকসম যখন তাহাদের মুখে সেই কথাগুলি শ্রবণ করিল তখন বলিল, আমি তো মনে করি যে তিনি উত্তম চরিত্র শিক্ষা দান করেন এবং নিকৃষ্ট চরিত্র হইতে বাধা প্রদান করেন। আমার গোত্রের ভাই সব! তোমরা অন্যান্য গোত্রের পূর্বে ইসলাম গ্রহণ কর। যেন তোমরা অন্যান্যদের উপর নেতৃত্ব করিতে পার এবং এই ব্যাপারে যেন তোমরা অন্যদের পশ্চাতে না থাক। এই আয়াত অবতীর্ণ হইবার সম্পর্কে অন্য একটি হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম আহমদ (রে) বলেন, আবূ নযর (র) .... তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত তিনি বলেন, একবার হযরত নবী করীম (সা) তাহার ঘরের সম্মুখে বসিয়াছিলেন, এমন সময় হযরত উসমান ইবনে মাযউন (রা) তাহার নিকট দিয়া অতিক্রম করিলেন। রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, তুমি বসিবে কি? তিনি বলিলেন, অবশ্যই, রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে সম্মুখে লইয়া বলিলেন তিনি তাহার সহিত কথা বলিতেছিলেন, এমন সময় তিনি আসমানের দিকে চক্ষু উত্তোলন করিলেন । কিছুক্ষণ যাবৎ তিনি আসমানের দিকে তাকাইয়া রহিলেন অতঃপর তিনি ধীরে ধীরে ডান দিকে যমীনের দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন এবং সেই দিকেই তিনি ফিরিয়া বসিলেন। অতঃপর তিনি এমনভাবে মাথা নাড়িতেছিলেন যেন তিনি কাহারও নিকট হইতে কিছু বুঝিতেছিলেন এবং কেহ তাহার সহিত কথা

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।