Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সুরা আন্-নাহ্ল ১৩৭ অতঃপর আল্লাহ তা'আলা তীহার বান্দাদের প্রতি আরো অনুগ্রহের কথা উন্মেখ করিয়াছেন, অর্থাৎ তাহাদিগকে তাহাদের মায়ের গর্ভ হইতে যখন বাহির করিয়াছেন . তখন তাহারা কিছুই জানিত বুঝিত না কিন্তু তিনি অনুগ্হপূর্বক তাহাদিগকে কান দান করিয়াছেন যাহার সাহায্যে তাহারা শব্দসমূহ শ্রবণ করিতে পারে। চক্ষু দান করিয়াছেন যাহারা সাহায্যে তাহারা দৃশ্যমান বস্তুসমূহকে দর্শন করিতে পারে। অন্তর ও জ্ঞান দান করিয়াছেন যাহার সাহায্যে তাহারা তাহাদের উপকারী ও অপকারী বস্তুসমূহকে পৃথক করিতে পারে? তবে মানুষের এই ইন্দ্রিয় শক্তি ধীরে শক্তিশালী হয় তাহার বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে তাহার শ্রবণ শক্তি দর্শন শক্তি ও জ্ঞান পরিপক্য হইতে থাকে এমনকি সে যৌবনে পদার্পণ করে। আল্লাহ মানুষকে এই শক্তিসমূহ দান করিয়াছেন যেন সে তাহার ইবাদত করিতে সক্ষম হয় এবং আল্লাহর ইবাদত করিবার নিমিত্ত প্রত্যেক অংগ প্রতংগের শক্তির সাহায্য গ্রহণ করে। সহীহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি আমার ওলীর সহিত শত্রতা পোষণ করে সে যেন আমার সহিত যুদ্ধের ঘোষণা করে, আমি আমার বান্দার প্রতি যে সকল বিষয় ফরয করিয়াছি উহা পালন করিয়া আমার যে নৈকট্য লাভ করিতে পারে অন্য কোন ইবাদত দ্বারা এত নৈকট্য লাভ করিতে সক্ষম হয় না। অবশ্য অধিক পরিমাণ নফল ইবাদত করিতে বান্দা আমার নৈকট্যলাভ করিতে পারে এমন কি আমি তাহাকে ভালবাসিতে থাকি । আর আমি যখন তাহাকে ভালবাসী তখন আমি তাহার কান হইয়া যাই যাহার সাহায্যে সে শ্রবণ করে। আমি তাহার চক্ষু হইয়া যাই সে উহার সাহায্যে দর্শন করে, আমি তাহার হাত হইয়া যাই সে উহার সাহায্যে ধারণ করে আমি তাহার পাও হইয়া যাই সে উহার সাহায্যে পদচালনা করে । যদি আমার নিকট সে প্রার্থনা করে তবে অবশ্যই আমি তাহাকে দান করিব যদি সে আমাকে ডাকে তবে অবশ্যই আমি তাহার ডাকের জওয়াব দিব। যদি সে আমার নিকট আশ্রয় চায় তবে অবশ্যই আমি তাহাকে আশ্রয় দান করিব। আর কোন মু'মিন বান্দা যে মৃত্য পছন্দ করে না তাহার প্রাণ বাহির করিতে আমি যতটুকু দ্বিধা বোধ করি অন্য কোন ব্যাপারে আমি অতটুকু দ্বিধা বোধ করি না। আমি তাহাকে দুঃখ দিতে ইচ্ছা করি না কিন্তু মৃত্যু এমন বস্তু যাহা হইতে কেহ রক্ষা পায় না। হাদীসটির মর্ম হইল, কোন বান্দা যখন ইখলাসের সহিত আন্মাহর ইবাদত করে তখন তাহার সকল কাজ কর্ম আল্লাহর উদ্দেশ্যেই হইয়া থাকে । অতএব তাহার শ্রবণ শক্তিকে সে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই ব্যয় করে তাহার দর্শনশক্তিকে সে ইব্‌ন কাছীর_-১৮ (৬ষ্ঠ)

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।