Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017116115 সুরা আন্-নাহ্‌ল ১২৭ খুলিয়া গেল এবং সে আরো বেশী মল ত্যাগ করিতে লাগিল আবার পান করান হইলে আবার তাহার মল গলিয়া পেট হইতে বাহির হইয়া গেলে তাহার পেট-ঠিক হইয়া গেল এবং রাসূলুন্নাহ (সা)-এর বরকতে সে রোগ মুক্ত হইয়া গেল। বুখারী ও মুসলিম শরীফে হিশাম ইবনে উরওয়াহ (র) হইতে বর্ণিত, তিনি তাহার পিতা হইতে তিনি হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) মধু ও হালুয়া পছন্দ করিতেন । সহীহ বুখারী শরীফে ইমাম বুখারী সালিম আফতাস রে) হইতে তিনি সায়ীদ ইবনে জুবাইর রে) হইতে তিনি ইবনে আব্বাস (রো) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, তিনটি বস্তর মধ্যে আরোগ্য রহিয়াছে, সিংগা লাগানে, মধু পানে ও আগুন দ্বারা দাগ দেওয়ায় কিন্তু আমি আমার উম্মতকে আগুন দ্বারা দাগ দিতে নিষেধ করি। ইমাম বুখারী রে) বলেন আবু নুআইম (র) .... জাবির ইবন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সো) কে বলিতে শুনিয়াছি তোমাদের কোন ওঁষধে যদি কোন কল্যাণ নিহিত থাকে তবে তাহা সিংগা লাগানে, মধু পানে ও আগুন দ্বারা দাগ দেওয়ার মধ্যে নিহিত রহিয়াছে কিন্তু আমি আগুন দ্বারা দাগ দেওয়া পছন্দ করি না। হাদীসটি ইমাম মুসলিম আসেম ইবনে উমর ইবনে কাতাদাহ হইতে তিনি হযরত জাবের (রা) হইতে বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র) বলেন আলী ইবন ইস্হাক (র) .... উকবাহ ইবনে আমের জুহানী (র) হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন যদি কোন বস্তুতে আরোগ্য থাকে তবে উহা তিনটি বস্তু । সিংগা লাগান মধুপান এবং আগুন দ্বারা দাগ দেওয়া যাহাতে কষ্ট হয়। কিন্তু আমি দাগ দেওয়া পছন্দ করি না। উহা আমি ভাল মনে করি না। তারবানী (র) .... আব্দুল্সাহ ইবনে আলীদ (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন । তাহার ভাষা হইল, যদি কোন বস্তুতে আরোগ্য থাকে তবে তাহা হইল সিংগা লাগান। সনদটি বিশুদ্ধ ইমাম আবূ আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াধীদ ইবনে মাজাহ (র) কযভীনা রে) তাহার সুনান গ্রন্থে বর্ণনা করেন, আলী ইবনে সালামাহ তাগলভী (র) .... হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, তোমাদের উপর দুইটি বস্তু দ্বারা চিকিৎসা লাভ করা কর্তব্য আর উহা হইল মধু ও কুরআন মজীদ । সনদটি উত্তম কিন্তু কেবল ইবনে মাজাহ-ই এই সনদ দ্বারা হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইবনে জরীর (র) সুফিয়ান ইবনে অকী (র) হইতে তিনি তাহার পিতা হইতে তিনি সুফিয়ান সাওরী রে) হইতে হাদীসটি মওকুফরূপে বর্ণনা করিয়াছেন । আমীরুল মুমিনীন হযরত আলী রে) হইতে বর্ণিত, তিনি বলেন, যখন তোমাদের কেহ আরোগ্য লাভ করিতে চায় তখন সে যেন কুরআন মজীদের কোন এক আয়াত

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।