Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১১৬ তাফসীরে ইবনে কাছীর ৫৬. আমি উহাদিগকে যে রিযিক দান করি উহারা তাহার এক অংশ নির্ধারিত করে তাহাদিগের জন্য যাহাদিগের সম্বন্ধে উহারা কিছুই জানে না। শপথ আল্লাহর তোমরা যে মিথ্যা উদ্ভাবন কর সেই সম্বন্ধে তোমাদিগকে প্রশ্ন করা হইবেই। | ৫৭. উহারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান তিনি পবিত্র, মহিমাবিত এবং উহাদিগের জন্য তাহাই যাহা উহারা কামনা করে। ৫৮. উহাদিগের কাহাকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাহার মুখমন্ডল কালো হইয়া যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্রিষ্ট হয়৷ ৫৯. উহাকে যে সংবাদ দেওয়া হয়, তাহার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হইতে আত্মগোপন করে । সে চিন্তা করে হীনতা সত্তেও সে উহাকে রাখিয়া দিবে না। মাটিতে পুতিয়া দিবে । সাবধান! উহারা যাহা সিদ্ধান্ত করে তাহা কত নিকৃষ্ট। ৬০. যাহারা আখিরাত বিশ্বাস করে না উহারা নিকৃষ্ট প্রকৃতির অধিকারী আর আল্লাহ তো মহত্তম প্রকৃতির অধিকারী এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় । তাফসীর £ আল্লাহ তা'আলা উপরোক্ত আয়াতসমূহের মাধ্যমে মুশরিকদের অপকর্মের আলোচনা করিয়াছেন। যাহারা তাহাদের অজ্ঞতার দরুন আল্লাহর সহিত অন্যকে শরীক করে ও মূর্তি পূজা করে । আবার আন্রাহ প্রদত্ত রিষিকসমূহ হইতে তাহাদের বাতিল মা'বুদদের জন্য অংশ নির্দিষ্ট করে তাহারা বলেন ?₹4:34111১ ৩৮554194550 414-55147455154 ০5 (০4580158 537429522৫5 25 ৪] তাহাদের ধারণা অনুসারে ইহা হইল আল্লাহর জন্য এবং ইহা আমাদের শরীকদের জন্য । যাহা তাহাদের শরীকদের জন্য তাহাতো আল্লাহর নিকট পৌছাবে না এবং যাহা আল্লাহর জন্য উহা তাহাদের শরীকদের নিকট পৌছিয়া থাকে। তাহারা যাহা সাব্যস্ত করে তাহা বড়ই জঘন্য। অর্থাৎ তাহারা আল্লাহর জন্য তাহাদের কল্পিত অংশের মধ্যে তাহাদের বাতিল মা'বুদদেরও অংশ নির্দিষ্ট করে কিন্তু তাহাদের বাতিল মা'বুদদের জন্য কল্পিত অংশে আন্নাহর কোন নাম থাকে না। আল্মাহ তাআলা কসম করিয়া বলেন, তাহারাই যে মিথ্যা রচনা করিয়াছে উহা বড়ই জঘন্য উহা সম্পর্কে অবশ্যই তাহাদের নিকট কৈফিয়ত তলব করা হইবে এবং উহার পূর্ণ শাস্তি প্রদান করা হইবে । এবং উহা হইবে জাহান্নামের আগুন। ইরশাদ করিয়াছেন 411 08555 2584 162 ৫-0063,4 আন্াহর কসম তোমরা যে মিথ্যা রচনা করিয়াছ উহা সম্পর্কে অবশ্যই তোমাদিগকে প্রশ্ন করা হইবে ।

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।