Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১০০ | তাফসীরে ইবনে কাছীর ১২৯. অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া লয়, তবে তুমি বলিও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতিত অন্য কোন ইলাহ নাই । আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি । তাফসীর ঃ আয়াতদ্বয়ের প্রথম আয়াতে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের প্রতি তাহার দান ও ইহসানের বিষয় বর্ণনা করিতেছেন যে, আল্লাহ তা'আলা তোমাদের মধ্যে হইতেই তোমাদের ভাষায় তোমাদের নিকট এইরূপ একজন রাসূল আগমন করিয়াছে-_ এইরূপে হযরত ইব্রাহীম (আ) দু'আ করিয়াছিলেন ঃ ০257 (4 “হে আমাদের রব! আর আপনি তাহাদের মধ্যে তাহাদের মধ্য হই্তে একজন রাসূল পাঠাইয়া দিন।” বোকারা-১২৯)। ' এইরূপে অন্যত্র আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 2.4 29407842,284৫৫ 21425 48411৫21165 টি ১০ ১১০০ ১০০ 5০৯০1 41|| ১০ ৪] “নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছেন; কারণ, তিনি তাহাদের নিকট তাহাদেরই মধ্য হইতে একজন রাসূল পাঠাইয়াছেন” ( আলে-ইমরান-১৬৪)। অনুরূপভাবে হযরত জা"ফার ইব্নে আবৃ-তালেব (রা) নাজ্জাশী বাদশাহর নিকট এবং হযরত মুগীরা ইবনে শো"বা (রা) পারস্য সম্রাট কেস্রা-এর প্রতিনিধির নিকট বলিয়াছিলেনঃ “নিশ্চয় আল্লাহ তা'আলা আমাদের নিকট আমাদেরই মধ্য হইতে এইরূপ এক ব্যক্তিকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন__ যাহার বংশ পরিচয়, গুণাবলী স্বভাব-চরিত্র, কার্য-কলাপ, সত্যবাদীতাও বিশ্বস্ততা আমাদের জানা রহিয়াছে।' অতঃপর এ স্থলে রেওয়ায়াতের অবশিষ্টাংশ বর্ণিত রহিয়াছে। সুফিয়ান ইবন উয়াইনা... (র) মুহাম্মদ রে) হইতে বর্ণনা করিয়াছেন £ 457১242০142 (তাওবা ১২৮) এই আয়াতাংশের ব্যাখ্যায় মুহাম্মদ (র) বলেন-_- “নবী করীম (সা)-এর কোন পূর্ব পুরুষকেই জাহেলী যুগে প্রচলিত ব্যভিচার স্পর্শ করে নাই। নবী করীম (সা) বলিয়াছেন__ আমার সকল পূর্ব-পুরুষই বিবাহের মাধ্যমে জন্ম লাভ করিয়াছে; তাহাদের কেহই ব্যভিচারের মাধ্যমে জন্মলাভ করে নাই । উক্ত রেওয়ায়াতটি নিম্নোক্ত সনদেও বর্ণিত হইয়াছে__ হাফিয আবৃ মুহাম্মদ রামহুরমুখী রে)...আলী হইতে (৫5516 89191 442 4.510 নামক পুস্তকে বর্ণনা করিয়াছেন ৪ “হযরত আলী রো) বলেন নবী করীম (সা) বলিয়াছেন, হযরত আদম (আ) হইতে আমি পর্যন্ত আমার ংশের সকল ব্যক্তি-ই বিবাহের মাধ্যমে জন্মলাভ করিয়াছে; তাহাদের কেহই জাহেলী যুগে প্রচলিত ব্যভিচারের মাধ্যমে জন্ম লাভ করে নাই।

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।