0০011191115 ৫ তাফসীরে ইবনে কাছীর বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্যে প্রস্তুতি গ্রহণ করিলেন; কারণ রোমান সাম্রাজ্য-ই ছিল আরব উপদ্বীপের অধিকতম নিকটবর্তী এলাকা এবং আহ্লে-কিতাব জাতি সমূহ-ই ছিল ইস্লামের দাও'আত পাইবার অধিকতম যোগ্য ও হকদার । উপরোক্ত উদ্দেশ্যে নবী করীম (সা) হিজরী নবম সনে মুসলিম বাহিনী সঙ্গে লইয়া “তাবৃক' নামক স্থানে পৌছিলেন। অবশ্য, তীব্র খাদ্যাভাব এবং মুসলিম বাহিনীর লোকদের অত্যন্ত ক্লাত্তি ও অবসাদের কারণে যুদ্ধ না করিয়া-ই নবী করীম (সা) তাহাদিগকে লইয়া ফিরিয়া আসিলেন। অতঃপর তিনি হিজরী দশম সনে বিদায়-হজ্জ পালন করিলেন । এবং বিদায় সন্নিধ্যে চলিয়া গেলেন। নবী করীম (সা) এর ইন্তেকালের পর তাহার প্রিয়তম সাহাবী ও যোগ্যতম খলীফা হযরত আবু বকর সিদ্দীক (রো) মুস্লিম উম্মাহ্'র তরীর হাল ধরিলেন। এই সময়ে এক ভয়াবহ উত্তাল তরঙ্গ আসিয়া “মুসলিম উম্মাহ'র তরীর উপর আছড়াইয়া পড়িয়াছে এবং উহার আঘাতে এই তরী একদিকে ঝুঁকিয়াও পড়িয়াছিল; কিন্তু, আল্লাহ্ তা'আলা হযরত আবূ বকর সিদ্দীকের হাতে উহাকে রক্ষা করিলেন। যাহারা ইস্লাম ও “মুসলিম উম্মাহ্"কে ধ্বংস করিবার উদ্দেশ্যে ফনা তুলিয়াছিল, হযরত আবু-বকর সিদ্দীক (রা) তাহাদের বিষ-দাত ভাঙ্গিয়া দিলেন। যাহারা ইস্লাম ত্যাগ করিয়াছিল, তিনি তাহাদিগকে ইস্লামের দিকে ফিরাইয়া আনিলেন। যাহারা যাকাত প্রদান করিতে অসম্মতি জানাইয়াছিল, তিনি তাহাদিগকে যাকাত প্রদান করিতে বাধ্য করিলেন। যাহারা সত্য সম্বন্ধে অজ্ঞ ছিল, তিনি তাহাদিগকে তৎসম্বন্ধে জ্ঞাত করিলেন। আল্লাহ্র রাসূলের নিকট হইতে যে দায়িত্ব তিনি প্রাপ্ত হইয়াছিলেন, তাহা তিনি পালন করিলেন । অতঃপর তিনি ক্রুশের পূজারী রোমান খৃষ্টানদের বিরুদ্ধে এবং আগুনের পূজারী পারসিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করিলেন। আল্লাহ তা'আলা তাহার প্রচেষ্টার বরকতে রোমান সাম্রাজ্যের খৃষ্টানদিগকে এবং পারসিক সাম্রাজ্যে অগ্নি-উপাসকদিগকে মুসলমানদের নিকট পরাজিত করিলেন। রোমান সাম্রাজ্যের সম্রাট কায়সার (৮০০৪) এবং পারসিক সাম্রাজ্যের সম্রাট কেস্রা (১:০০) তাহাদের অনুগামীগণসহ মুসলমানদের নিকট বশ্যতা স্বীকার করিল এবং নবী করীম (সা)-এর ভবিষ্যদ্বানী অনুযায়ী আল্লাহর তাহাদের ধন-দৌলত আল্লাহ্র পথে ব্যয়িত হইল । হযরত আবূ বকর সিদ্দীক (রা) এর ইন্তেকালের পর তৎ্কর্তৃক মনোনীত দ্বিতীয় খলীফা হযরত উমর ফারূক (রা) তাহার অসমাপ্ত কার্য সমাপ্ত করিলেন। তাহার প্রচেষ্টায় আল্লাহ্ তাআলা পৃথিবীর সুবিশাল এলাকার কাফিরদিগকে মুসলমানদের নিকট পরাজিত করিলেন। বিভিন্ন বিজিত এলাকা হইতে তীহার নিকট বিপুল গনীমাতের মাল আসিল এবং তিনি উহা যথাস্থানে ব্যয় করিলেন ।
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।