Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৯২ তাফসীরে ইবনে কাছীর কোনো শাখার সকল লোককে মদীনাতে না পাঠায় ।” উপরোক্ত ঘটনা উপলক্ষে আল্লাহ্‌ তাআলা আলোচ্য আয়াত নাযিল করিলেন ।' হযরত ইব্নে আব্বাস (রা) হইতে আওফী (র) বর্ণনা করিয়াছেনঃ আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইবৃনে আব্বাস (রা) বলেন_ আরবের প্রত্যেক গোত্র হইতে একদল লোক নবী করীম (সা)-এর নিকট উপস্থিত হইয়া তাহার নিকট হইতে দ্বীন সম্পর্কিত জ্ঞান লাভ করিত। নবী করীম (সা) তাহাদিগকে দ্বীন-সম্পর্কিত জ্ঞান দান করিবার পর তাহাদিগকে তাহাদের গোত্রের অন্য লোকদের নিকট দ্বীনের তাব্লীগের জন্যে পাঠাইতেন। তাহারা নবী করীম (সা)-এর উপদেশ অনুসারে স্বীয় গোত্রের লোকদিগকে ইসলামের দিকে দাও'আত দিতেন এবং লোকদিগকে ইসলামের বিভিন্ন আহ্কাম ও বিধি-বিধান শিক্ষা দিতেন। বিশেষতঃ তাহারা লোকদিগকে সালাত কায়েম করিতে এবং যাকাত প্রদান করিতে উদ্বুদ্ধ করিতেন। তাহারা লোকদিগকে দোযখের বিরুদ্ধে সতর্ক করিতেন এবং জান্নাতের সুসংবাদ প্রদান করিতেন। আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা উপরোক্ত বিধানই বর্ণনা করিয়াছেন। ইক্রামা (র) বলেন_ নিম্নোক্ত আয়াতদ্বয়ে আল্লাহ তা'আলা প্রত্যেক মুসলমানের জন্যে জিহাদ যাওয়া ফরয করিয়াছিলেন ঃ -হ281-৫০401522 20843 ঠ “যদি তোমরা জিহাদে বাহির না হও, তবে তিনি তোমা্দিগকে কঠোর শাস্তি প্রদান করিবেন। এবং (/54114-551011548850241 14546515586 এ “মদিনার অধিবাসীগণ এবং তাহাদের চতুষ্পার্থ্বে বসবাসকারী গ্রাম্য লোকগণ ইহাদের জন্যে ইহা অনুমোদিত নহে যে, তাহারা আল্লাহ্‌র রাসূলের সহিত জিহাদে না গিয়া বাড়ীতে বসিয়া থাকিবে; আর তাহাদের জন্যে ইহাও অনুমোদিত নহে যে, তাহারা আন্মার রাসূলকে কষ্টে ফেলিয়া নিজেরা আরাম-আয়েশে লিপ্ত থাকিবে” (তাওবা-১২০)। ইকরিমা বলেন-_উপরোক্ত আয়াতদ্বয় নাযিল হইবার পর মুনাফিকগণ বলিতে লাগিল-__“মরুভূমির গ্রামের অধিবাসীগণ (১15:%___যাহারা মুহাম্মাদের সহিত যুদ্ধে না গিয়া বাড়ীতে বসিয়া রহিয়াছে ধ্বংস হইয়া গিয়াছে।' এই সময়ে মরুভূমির গ্রাম হইতে মদীনায় আগত একদল মুসলমান নবী করীম (সা)-এর নিকট হইতে দ্বীন-সম্পর্কিত জ্ঞান লাভ করতঃ নিজ নিজ গোত্রের লোকদের নিকট ফিরিয়া গিয়া তাহাদিগকে দ্বীন শিক্ষা দিতেছিলেন। উপরোক্ত অবস্থায় আল্লাহ্‌ তা'আলা (৪২125001৫12

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।