0০011191115 ৮৮ তাফসীরে ইবনে কাছীর আলোচ্য আয়াতে আল্লাহ্ তা'আলা যে নেক আমলের বিষয় বর্ণনা করিয়াছেন, হযরত উসমান (রা) উহার একটি বিরাট অংশ সম্পাদন করিয়াছিলেন । তিনি তাবৃকের যুদ্ধে বিপুল পরিমাণ মাল খরচ করিয়াছিলেন। আবদুল্লাহ ইবন আহমদ রৈ)....হযরত আবদুর রাহমান ইব্নে হুবাব সুলামী (রো) হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন-_নবী করীম (সা) তাবৃকের যুদ্ধের জন্যে মাল খরচ করিবার পক্ষে সাহাবীদিগকে উৎসাহ প্রদান করিয়া বক্তৃতা দিলেন। নবী করীম (সা)-এর উৎসাহ প্রদানে উদ্বুদ্ধ হইয়া হযরত উসমান (রা) বলিলেন__'আমি প্রয়োজনীয় গদী ও উহাদের চটসহ একশত উট প্রদান করিব ৷" পুনরায় নবী করীম (সা) উৎসাহ প্রদান করিয়া বক্তৃতা দিলেন। হযরত উসমান (রা) বলিলেন-_-'আমি প্রয়োজনীয় গদী ও উহাদের চটসহ আরো একশত উট প্রদান করিব ।' অতঃপর নবী করীম (সা) মিশ্বরের এক ধাপ নীচে নামিয়া পুনরায় উৎসাহ প্রদান করিয়া বক্তৃতা ' দিলেন। হযরত উসমান (রা) বলিলেন-“আমি প্রয়োজনীয় গদী ও উহাদের চটসহ (রা) বলেন, “আমি নবী করীম (সা)-কে এইরূপে হাত নাড়াইয়া ঈশারা করিতে দেখিলাম ।” এই স্থলে সনদের অন্যতম রাবী আবৃদুস সামাদ বিস্মিত ব্যক্তির ন্যায় হাত সুলামী (রা) বলেন, অতঃপর নবী করীম (সা) বলিলেন-_'আজিকার এই কার্যের পর উসমান যে কাজই করুক তজ্জন্য তাহার উপর কোনরূপ শাস্তি নাই।' আবদুল্লাহ্ (র)....হযরত আবদুর রহ্মান ইব্নে সামুরা (রা) হইতে বর্ণনা করিয়াছেনঃ তিনি বলেন-__ হয্রত উসমান (রা) এক হাযার দীনার (স্বর্ণ-মুদ্রা বিশেষ) কাপড়ে বাধিয়া লইয়া নবী করীম (সা)-এর নিকট উপস্থিত হইলেন। নবী করীম (সা) হযরত উসমান (রা) উক্ত দীনারগুলি নবী করীম (সা)-এর কোলে ঢালিয়া দিলেন। আমি নবী করীম (সা)-কে উক্ত দীনারগুলি উল্টাইয়া দেখিতে দেখিয়াছি এবং বলিতে শুনিয়াছি 'আজিকার দিনের পর (উসমান) ইব্নে আফ্ফান যে কাজ-ই করুক, উহা তাহার জন্যে ক্ষতিকর হইবে না (অর্থাৎ উহার জন্যে তাহাকে শাস্তি ভোগ করিতে হইবে না)।" নবী করীম (সা) কয়েক বার উহা বলিলেন । ৪. & রি রর কাতাদা (র) ++ 11:১6 2৮৮8 $ 46 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন- কোনো মুজাহিদ বাহিনী আল্লাহ্র পথে নিজ পরিবার-পরিজন হইতে যতোখানি দূরে যায়, তাহারা আল্লাহ্ তা'আলার তত খানি নৈকট্য লাভ করে।
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।