0০011191115 তাফসীরে ইবনে কাছীর . ১২০. মদীনাবাসী ও উহাদের পার্্ববতী পল্লীবাসীদের জন্য সংগত নহে আল্লাহর রাসূলের সহগামী না হইয়া পিছনে রহিয়া যাওয়া এবং তাহার জীবন অপেক্ষা নিজেদের জীবনকে প্রিয় ভাবা; কারণ, আল্লাহর পক্ষে উহাদের তৃষ্্া, ক্লান্তি ও ক্ষুধায় ক্রিষ্ট হওয়া এবং কাফিরদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গ্রহণ করা এবং শত্রদের নিকট কিছু প্রাপ্ত হওয়া উহাদের সংকর্ম হিসাবে গণ্য হয়। আল্লাহ সৎকর্মপরায়ণদের শ্রমকাল নষ্ট করেন না। তাফসীর $ মদীনাও উহার চতুষ্পার্বস্থ এলাকার যে সকল মুসলমান নবী করীম (সা)-এর সহিত তাবুকের যুদ্ধে না গিয়া বাড়ীতে বসিয়াছিল, আয়াতে আল্লাহ্ তাআলা উহাদিগকে ভ€সনা করিতেছেন। আল্লাহ্ তা'আলা বলিতেছেন-“মদীনার অধিবাসী মুসলমানগণের জন্যে এবং মদীনার চতুষ্পার্্স্থ এলাকার অদিবাসী গ্রাম্য মুসলমানগণের জন্যে ইহা জায়েয নহে যে, তাহারা আল্লাহর রাসূলের সহিত জিহাদে না গিয়া বাড়ীতে বসিয়া থাকিবে । তাহাদের জন্যে ইহাও জায়েয নহে যে, তাহারা আন্াহর রাসূলের সহিত জিহাদের কষ্টে শরীফ না থাকিয়া বাড়ীতে আরাম-আয়েশে লিপ্ত থাকিবে । উহা করিলে তাহারা নিজদিগকে মহাপুরক্কার হইতে মাহ্রূম ও বঞ্চিত করিবে । কারণ, যাহারা আল্লাহর পথে জিহাদ করে, তাহারা জিহাদের প্রতিটি কার্ষের বিনিময়ে আল্লাহর নিকট হইতে পুরস্কার লাভ করিবে । মুজাহিদগণ আল্লাহর পথে জিহাদে বাহির হইয়া যে তৃষ্তার কষ্ট ভোগ করে, যে ক্লান্তি ভোগ করে, যে ক্ষুধার কষ্ট ভোগ করে, শত্রুর কোনো জনপদ যে মাড়ান মাড়াইয়া যায়___যাহা কাফিরদিগকে রাগাৰিত করিয়া দেয় এবং শত্রুর উপর যে বিজয় লাভ করে-_ উহাদের প্রতিটি অবস্থার বিনিময়ে তাহাদের জন্যে একটি নেক আমল লিখিত হইয়া থাকে । যাহারা নেক আমল করে, আল্লাহ্ কোনোক্রমে তাহাদের পারিশ্রমিককে নষ্ট করেন না।' 9৫1 ১:56 2 8১%154 4$ অর্থাৎ-'তাহারা কাফিরদের কোনো এলাক'য় শিবির স্থাপন করিলে যাহা কাফিরদিগকে ভীত-সন্ত্স্ত করিয়া দেয়___উহার বিনিময়েও আল্লাহর নিকট তাহাদের জন্যে একটি নেক আমল লিখিত হইয়া থাকে ।, 0%-244 92484 % (4 4) অর্থাৎ 'আল্লাহ্ কখনো কোনোক্রমে নেককার বান্দাদের প্রাপ্য পুরক্কারকে নষ্ট করেন না।' এইরূপে অন্যত্র আল্লাহ্ তা'আলা বলিভেছেনঃ 42 ০.০ 52০5 225 ৫ (৫! যে ব্যক্তি নেক আমল করে, আমরা কখনো তাহার প্রাপ্য পুরস্কারকে নষ্ট করি না। | | আলোচ্য আয়াতে মুজাহিদদের যে নেক আমলসমূহ উল্লেখিত হইয়াছে, উহারা মুজাহিদদের নিজ ক্ষমতায় সম্পাদিত নেক আমল নহে; বরং উহারা তাহাদের ক্ষমতায় সম্পাদিত নেক আমল হইতে উৎপন্ন ও উদ্ভূত নেক আমল ।
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।