Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা তাওবা ৮১ আমার একটি ঘরের ছাদের উপর দাঁড়াইয়া ফজরের সালাত আদায় করিলাম । এই সময়ে আমরা কীরূপ অবস্থার মধ্যে ছিলাম, উহা স্বয়ং আল্লাহ তা'আলাই তাহার কালামে-পাকে বর্ণনা করিয়াছেন। প্রশস্ত পৃথিবী আমাদের জন্যে সংকীর্ণ হইয়া গিয়াছিল এবং আমরা নিজেরাই আমাদের নিজেদের নিকট সংকীর্ণ ও অসহনীয় হইয়া গিয়াছিলাম। সালাত আদায় করিবার পর আমি অত্যন্ত বিষণ্ন মনে বসিয়া রহিয়াছি। এমন সময় শুনিতে পাইলাম__“সালা' (৮1...) পাহাড়ে দীড়াইয়া একটি লোক উচ্চৈঃম্বরে চিৎকার করিয়া বলিতেছে___“হে কা'ব ইবৃনে মালেক! সুসংবাদ গ্রহণ করো ।' শুনিয়া আমি সেজদায় পড়িয়া গেলাম । বুঝিলাম আল্লাহ্‌ তা'আলা আমাদের তওবা কবূল করিয়াছেন এবং আমাদের দুঃসহ অবস্থার অবসান ঘটাইয়াছেন।' অল্পক্ষণ পর জানিতে পারিলাম-_“নবী করীম (সা) ফজরের সালাত শেষ করিবার পর আমাদের বিষয়ে লোকদিগকে জানাইয়া দিয়াছেন যে, আল্লাহ তা'আলা আমাদের তওবা কাবূল করিয়াছেন ।' লোকেরা সুসংবাদ লইয়া আমাদের নিকট ছুটিয়া আসিল । একটি লোক ঘোড়া দৌড়াইয়া আমার নিকট উপস্থিত হইয়া আমাকে সুসংবাদ দিল। যে লোকটি পাহাড়ের উপর চড়িয়া ডাকিয়া আমাকে সুসংবাদ দিয়াছিল, সে আমার নিকট আসিল নিজ পায়ে দৌড়াইয়া। অশ্বারোহী সুসংবাদ-বাহক লোকটির আমার নিকট পৌছিবার পর। যেহেতু সর্বপ্রথম তাহার সুসংবাদ-বাহক আওয়াষটি-ই আমার কানে পৌছিয়াছিল, তাই তাহার প্রতি সম্তৃষ্ট হইয়া আমি তাহাকে নিজের পরিধানের দুইখানা বন্ত্র প্রদান করিলাম । আল্লাহর কসম! সেই সময়ে উক্ত বন্ত্র দুইখানা ভিন্ন প্রদান করিবার মতো অন্য কিছু আমার নিকট ছিল না। আমি অন্যের নিকট হইতে দুইখানা বস্ত্র ধার লইয়া উহা পরিধান করতঃ নবী করীম (সা)-এর নিকট উপস্থিত হইবার উদ্দেশ্যে রওয়ানা হইলাম । পথে লোকেরা দলে দলে আমাকে মুবারকবাদ দিতে লাগিল । তাহারা বলিতে লাগিল-_'আন্মাহ্‌ তোমার তওবা কবৃূল করিয়াছেন__তজ্জন্য আমরা তোমাকে মুবারকবাদ দিতেছি ।' মস্জিদে-নবুবীতে পৌছিয়া দেখি নবী করীম (সা) সাহাবীগণ পরিবৃত হইয়া মস্জিদে উপবিষ্ট রহিয়াছেন। সর্বপ্রথম তাল্হা ইব্নে উবায়দুল্রাহ্‌ দ্রুতবেগে আমার দিকে অগ্রসর হইয়া আমার সহিত মুছাফাহা করিল এবং আমাকে মুবারকবাদ জানাইল । আল্লাহ্র কসম! মুহাজিরদের মধ্য হইতে সে ছাড়া সে অন্য কেহ আমার দিকে অগ্রসর হইল না। রাবী বলেন 'হযরত কা'ব ইবৃনে মালেক (রা) তাহার প্রতি হযূরত তালহা ইবৃনে উবায়দুল্লাহ্‌ রো)-এর উপরোক্ত আচরণকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করিতেন ।" হয্রত কা'ব (রা) বলেন__-আমি নবী করীম (সা)-কে সালাম প্রদান করিলে তিনি বলিলেন___“তোমার মাতা তোমাকে প্রসব করিবার দিন হইতে আজ পর্যন্ত সময়ের মধ্যে তুমি যত কল্যাণ লাভ করিয়াছ, উহাদের মধ্য হইতে শ্রেষ্ঠতম কল্যাণের সুসংবাদ গ্রহণ করো ।” এই সময়ে খুশীতে নবী করীম (সা)-এর চেহারা মুবারক উজ্জ্বল কাছীর-১১(৬)

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।