Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৮০ তাফসীরে ইবনে কাছীর লৌকদের নিকট জিজ্ঞাসা করিতেছিল-__কা*ব ইবৃনে মালেক নামক লোকটি কে? লোকেরা আমার প্রতি ইঙ্গিত করিয়া তাহাকে বলিল-__'এ হইতেছে কা'ব ইব্‌নে মালেক ।' লোকটি আমার নিকট আসিয়া আমার হাতে একখানা পত্র দিল। পত্রখানা 'গাস্সান (8.৫) গোত্রের অধিপতি আমার নিকট পাঠাইয়াছিল। আমি লেখাপড়া জানিতাম। পড়িয়া দেখিলাম উহাতে লিখিত রহিয়াছেঃ 'আমি জানিতে পারিলাম___-আপনার অধিকর্তা আপনার প্রতি অবিচার করিয়াছে। আল্লাহ আপনাকে তুচ্ছ অথবা ধ্বংস-কর পৃথিবীতে সৃষ্টি করেন নাই। আপনি আমাদের কাছে চলিয়া আসুন। আমরা আপনাকে সহায়তা প্রদান করিব 1, ভাবিলাম-_“ইহা আরেকটি পরীক্ষা । আমি উহাকে চুলায় নিক্ষেপ করিয়া পোড়াইয়া ফেলিলাম। উপরোল্লোখিত অবস্থায় প্গশ দিনের মধ্য হইতে চল্লিশ দিন অতিবাহিত হইবার পর নবী করীম (সো)-এর তরফ হইতে জনৈক সংবাদদাতা আসিয়া আমাকে বলিল-_“নবী করীম (সা) তোমাকে তোমার স্ত্রীর নিকট হইতে দূরে থাকিতে আদেশ করিয়াছেন।' আমি জিজ্ঞাসা করিলাম-আমি কি তাহাকে তালাক দিব? না কী করিব? 'সে বলিল-না; তুমি তাহাকে তালাক দিওনা; বরং তাহার নিকট হইতে দূরে থাকো ।” ওদিকে নবী করীম (সা) আমার সঙ্গীদ্য়ের প্রতিও অনুরূপ আদেশ পাঠাইলেন। আমি আমার স্ত্রীকে বলিলাম-_“তুমি তোমার বাপ-ভাই-এর নিকট চলিয়া যাও। যতদিন আল্লাহ তা'আলা আমার বিষয়টি সম্বন্ধে কোনো, ফায়সালা না দেন, ততদিন তুমি তাহাদের নিকট অবস্থান করো ।' আমার সঙ্গী হেলাল ইবৃনে উমাইয়া-এর স্ত্রী নবী করীম (সা)-এর নিকট আসিয়া বলিল___হে আন্নাহর রাসূল! আমার স্বামী হেলাল একজন দুর্বল বৃদ্ধ লোক । তাহাকে সেবা করিবার মতো অন্য কেহ নাই। আমি তাহাকে সেবা করিতে পারি কি? নবী করীম (সা) বলিলেন-_“তুমি তাহাকে সেবা করিতে পারো; তবে সে তোমার সহিত সংগম করিতে পারিবে না। হেলালের স্ত্রী বলিল-_ আল্লাহ্র কসম! সে এতোই দুর্বল যে, তাহার নড়া-চড়া করিবার ক্ষমতাও প্রায় লোপ পাইয়াছে। আল্লাহর কসম! তাহার প্রতি আল্লাহর তরফ হইতে যে দিন শাস্তি আরোপিত হওয়া আরন্ত হইয়াছে, সেই দিন হইতে আজ পর্যন্ত সে কাদিতেছে আর কীদিতেছে।' এই সংবাদ শুনিয়া আমার পরিবারের কেহ কেহ আমাকে বলিল-_-নবী করীম (সা) হেলালের স্ত্রীকে তাহার (হেলালের) সেবা করিতে অনুমতি দিয়াছেন। তুমিও তোমার স্ত্রীর জন্যে তোমার সেবা করিবার অনুমতি লইয়া আস। আমি বলিলাম-__আন্রাহ্র কসম! আমি নবী করীম (সা)-এর নিকট তাহার জন্যে অনুমতি আনিতে যাইব না। আমি নবী করীম (সা)-এর নিকট তাহার জন্যে অনুমতি আনিতে গেলে তিনি কী বলিবেন, তাহা জানি না; কারণ, আমি একজন যুবক লোক ।” উপরোক্ত অবস্থায় দশ দিন অতিবাহিত হইল । আমাদের প্রতি অন্য মুসলমানদের বয়কটের মোট পঞ্চাশ দিন যে দিন পূর্ণ হইল, সেই দিনের পরের দিন সকালে আমি

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।