Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা তাওবা ৭৯ এদিকে নবী করীম (সা) ঘুদ্ধে-না-যাওয়া লোকদের মধ্য হইতে আমাদের তিনজনের সহিত বাক্যলাপ করিতে সাহাবীদিগকে নিষেধ করিয়া দিলেন। ইহাতে তাহারা আমাদের সহিত বাক্যালাপ করা বন্ধ করিয়া দিলেন। তাহারা আমাদের ব্যাপারে আর পূর্বের “তাহারা রহিলেন না। এই অবস্থায় পরিচিত পৃথিবী আমার নিকট অপরিচিত মনে হইতে লাগিল। এই অবস্থা পঞ্চাশ দিন ধরিয়া চলিল । আমার সঙ্গীদ্বয় বসিয়া বসিয়া কাদিতেন । আর আমি? আমি ছিলাম তিনজনের মধ্য অধিকতম শক্ত ও সহিষ্ণু । আমি সকলের সহিত জামা“আতে সালাত আদায় করিতাম এবং বাজারেও _ যাইতাম, কিন্তু কেহ-ই আমার সহিত কথা বলিত না। নবী করীম (সা) সালাত আদায় করিবার পর যখন সাহাবীদিগকে লইয়া বসিতেন, তখন আমি তাহার সম্মুখে উপস্থিত হইয়া তাহাকে সালাম প্রদান করিতাম এবং লক্ষ্য করিতাম__তিনি আমার সালামের উত্তর দিবার জন্যে পবিভ্র ওষ্টাধর নাড়াইতেছেন কি না। আবার আমি নবী করীম (সা)-এর নিকটবর্তী হইয়া সালাত আদায় করিতাম এবং (তিনি আমার দিকে তাকাইতেছেন কিনা আর তাকাইলে কীরপ দৃষ্টিতে তাকাইতেছেন, তাহা জানিবার জন্যে সালাত আরশ হইবার পূর্বে) সন্তর্পণে তাহার প্রতি তাকাইতাম । নবী করীম (সা) আমার প্রতি তাকাইতেন; কিন্তু, আমাকে তাহার প্রতি কটাক্ষপাত করিতে (অর্থাৎ্_ চোখের কোণা দিয়া তাকাইতে) দেখিলে-ই তিনি দৃষ্টি ফিরাইয়া লইতেন। আমাদের প্রতি অন্যান্য মুসলমানের উপরোক্ত বয়কট দীর্ঘদিন চলিবার পর যখন উহা আমাদের নিকট অত্যন্ত অসহনীয় হইয়া উঠিল, তখন একদিন আমি আমার চাচাতো ভাই আবু কাতাদা-এর (ফলের বাগানের) দেওয়াল টপকাইয়া তাহার নিকট উপস্থিত হইলাম । সে ছিল আমার অতি প্রিয় ব্যক্তি । আমি তাহার নিকট উপস্থিত হইয়া তাহাকে সালাম দিলাম; কিন্তু, সে আমার সালামের উত্তর দিল না। আমি তাহাকে বলিলাম-__'হে আবূ কাতাদা! আমি তোমাকে আন্রাহ্‌্র কসম দিয়া বলিতেছি-তোমার কি জানা নাই যে, আমি আল্লাহ ও তাহার রাসূলকে ভালবাসি ।' আবু-কাতাদা আমার কথার কোনো উত্তর দিল না। আমি আমার কথার পুনরাবৃত্তি করিলাম! এবারও সে কোনো উত্তর দিল না। আমি তৃতীয়বার তাহাকে আন্মাহ্‌র কসম দিয়া পূর্বোক্ত প্রশ্ন করিলে সে বলিল- আল্লাহ্‌ ও তাহার রাসূল-ই এ সম্বন্ধে অধিকতম উত্তমরূপে অবগত রহিয়াছেন।' তাহার কথায় আমার চক্ষুদ্ধয় হইতে অশ্রু ঝরিতে লাগিল । আমি পুনরায় দেওয়াল টপকাইয়া মন-মরা অবস্থায় তাহার নিকট হইতে চলিয়া আসিলাম। উপরোক্ত অবস্থা চলিতে থাকাকালে একদা আমি মদীনার বাজারে গেলাম! বাজারে একটি ঘটনা ঘটিয়া গেল। শাম দেশের 'নাবাত ( %33) গোত্রের জনৈক খাদ্য-শস্য ব্যবসায়ী খাদ্য-শস্য বিক্রয় করিবার উদ্দেশ্যে মদীনার বাজারে আসিয়াছিল। সে

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।