Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা তাওবা ৭৭ কিছু জিজ্ঞাসা করেন নাই। তাবুকে পৌছিয়া তিনি মুসলমানদের মধ্যে উপবিষ্ট থাকা অবস্থায় তাহাদের নিকট জিজ্ঞাসা করিলেন___কা'বা ইবৃনে মালেককে দেখিতেছি না যে। সে যুদ্ধে আগমন করে নাই? বানু সালামা গোত্রের জনৈক ব্যক্তি বলিল-_“হে আল্লাহর রাসূল! আরাম-প্রিয়তা তাহাকে গৃহে ধরিয়া রাখিয়াছে।” হযরত মা“আয ইবৃনে জাবাল (রা) উক্ত ব্যক্তিকে বলিলেন___তুমি তাহার সম্বন্ধে একেবারেই ভ্রান্ত কথা বলিয়াছ। অতঃপর তিনি (হযরত মা“আয ইব্‌নে জাবাল (রা) নবী করীম সো)-কে বলিলেন- “হে আল্লাহর রাসূল! আমরা কা'ব ইব্‌নে মালেকের মধ্যে নিন্দনীয় কিছু দেখি নাই ।' নবী করীম সো) শুধু শুনিলেন; কিছু বলিলেন না। হযরত কা'বা ইবৃনে মালেক (রা) বলেন__অতঃপর একদিন শুনিলাম নবী করীম (সা) তাবুকের যুদ্ধ হইতে প্রত্যাবর্তন করিতেছেন। আমার মন উদ্বেগাকুল হইয়া উঠিল! ভাবিলাম-_ নবী করীম (সা)-এর যুদ্ধ হইতে প্রত্যাবর্তন করিবার পর তাহার নিকট মিথ্যা উজর ও বাহানা পেশ করিয়া তাহার অসন্তোষ হইতে নিজেকে রক্ষা করিব । এই বিষয়ে আমি আমার সকল বুদ্ধিমান আত্মীয়ের নিকট হইতে বুদ্ধি লইলাম। একদিন শুনিলাম নবী করীম (সা) মদীনার একেবারেই নিকটে পৌছিয়া গিয়াছেন। এই সময়ে আমার মন হইতে সকল মিথ্যা ফন্দী-ফিকির দূর হইয়া গেল। ভাবিলাম__ কোনো মিথ্যাই আমাকে নবী করীম (সা)-এর অসন্তোষ হইতে বাচাইতে পারিবে না। সিদ্ধান্ত করিলাম-“আমি তীহার নিকট সত্য কথা বলিব।" এক সময়ে নবী করীম (সা) মদীনায় পৌছিলেন। নবী করীম (সা)-এর অভ্যাস ছিল, তিনি সফর হইতে ফিরিয়া আসিলে প্রথমে মস্জিদে প্রবেশ করতঃ দুই রাকা“আত সালাত আদায় করিতেন । অতঃপর আলাপ-আলোচনার জন্যে লোকদিগকে লইয়া মস্জিদে বসিতেন। অভ্যাস অনুযায়ী মসজিদে দুই রাকা“আত সালাত আদায় করতঃ তিনি যখন লোকদিগকে লইয়া মস্জিদে বসিলেন, তখন যুদ্ধে না-যাওয়া লোকেরা তাহার নিকট উপস্থিত হইয়া আল্লাহর কসম করিয়া করিয়া নিজেদের যুদ্ধে না যাইবার পক্ষে মিথ্যা ওজর ও বাহানা পেশ করিতে লাগিল। ইহাদের সংখ্যা ছিল আশির কিছু উপর। তাহারা এক এক করিয়া নবী করীম (সা)-এর নিকট মিথ্যা ওজর ও বাহানা পেশ করিতেছিল এবং তিনি তাহাদের কথাকে প্রত্যাখ্যান না করিয়া তাহাদের জন্যে ইসতিগ্ফার করিতেছিলেন আর. তাহাদের অন্তরের অবস্থার বিচারের ভার আল্লাহ তাআলার উপর ছাড়িয়া দিতেছিলেন। এক সময়ে আমার পালা আসিল । আমি নবী করীম (সা)-এর নিকট সম্মুখে উপস্থিত মুচকি হাসি হাসিলেন। অতঃপর আমাকে বলিলেন-_'ঞএদিকে আসো ।” আমি ধীরে হাটিয়া তাহার সম্মুখে উপস্থিত হইয়া বসিয়া পড়িলাম। তিনি আমাকে বলিলেন- তুমি কেন যুদ্ধে না গিয়া বাড়ীতে বসিয়া রহিয়াছিলে? তুমি কি যুদ্ধে যাইবার জন্যে প্রয়োজনীয় একটি উট খরীদ করিয়াছিলে না? আমি আরয করিলাম-_-“হে আল্লাহ্‌ রাসূল! আমি অপনার সম্মুখে না বসিয়া যদি কোনো দুনিয়াদার ব্যক্তির সম্মুখে বসিতাম,

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।