Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৭৬ তাফসীরে ইবনে কাছীর লোকদের সংখ্যা ছিল অনেক বেশী, তাই তিনি প্রস্তুতি গ্রহণ করিবার জন্যে সাহাবীদিগকে যথেষ্ট সময় দিয়া বেশ পূর্বেই তাহাদের মধ্যে উক্ত যুদ্ধে যাইবার বিষয়ে ঘোষণা প্রচার করিলেন। নবী করীম (সো)-এর সহিত তাবৃকের যুদ্ধে যোগদানকারী মুসলমানদের সংখ্যা এতো বেশী ছিল যে, কোন তালিকা বহিতেও তাহাদের নামের তালিকা লিখিয়া রাখা কাহারো পক্ষে সম্ভবপর ছিল না। এমতাবস্থায় কোনো ব্যক্তি যুদ্ধে না গিয়া গোপনে তরফ হইতে আগত ওহীর মাধ্যম ছাড়া অন্য কোনো উপায়ে নবী করীম (সা)-এর জানিবার সম্ভাবনা খুব কম ছিল। এদিকে যুদ্ধে যাইবার কালটি ছিল প্রচন্ড গ্রীষ্মের কাল। আবার এই সময়টি ছিল মদীনায় ফল পাকিবার সময় । আর আমার কথা? আমি ছিলাম আরাম-প্রিয় লোক । উপরোল্লোখিত অবস্থায় নবী করীম (সা) এবং সাহাবীগণ তাবুকের যুদ্ধে যাইবার জন্যে প্রস্তুতি গ্রহণ করিতে লাগিলেন। আমি যুদ্ধে যাইবার জন্যে প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করিবার উদ্দেশ্যে সকাল বেলায় বাড়ী হইতে বাহির হইতাম; কিন্তু প্রয়োজনীয় কোনো কিছু সংগ্রহ না করিয়াই সন্ধ্যায় ঘরে ফিরিতাম। ভাবিতাম-_আমি ইচ্ছা করিলেই যে কোনো সময়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করিতে পারিব__এইরূপ সংগতি আমার রহিয়াছে; অতএব, বিলম্বে ক্ষতি কী? এইরূপ ভাবিয়া আমি যুদ্ধে যাইবার জন্যে প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করিতে বিলম্ব করিলাম । এদিকে অন্যান্য লোক যুদ্ধে যাইবার জন্যে প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করিতে প্রবৃত্ত রহিলেন। একদিন সকাল বেলায় সাহাবীগণকে সঙ্গে লইয়া নবী করীম (সা) তাবুকের যুদ্ধে রওয়ানা হইলেন। আমি তখনো প্রয়োজনীয় দ্রব্যাদি সং্রহ করি নাই। ভাবিলাম-দুই একদিন পরই প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতঃ রওয়ানা হইয়া মুস্লিম বাহিনীর সহিত পথে মিলিত হইব। নবী করীম (সা)-এর রওয়ানা হইবার পরের দিন সকালে প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করিবার উদ্দেশ্যে বাড়ী হইতে বাহির হইলাম। কিন্তু কোনো কিছু সংগ্রহ না করিয়াই সন্ধ্যায় ঘরে ফিরিলাম। পরের দিন এক-ই ঘটনার পুনরাবৃত্তি ঘটিল। এইরূপে কয়েকদিন চলিল। ইতিমধ্যে নবী করীম (সো) সাহাবীদিগকে লইয়া বহুদূর চলিয়া গিয়াছেন এবং তাহাদের সহিত আমার মিলিত হইবার সুযোগ প্রায় চলিয়া গিয়াছে। ভাবিলাম “এখন রওয়ানা হইয়া গিয়া নবী করীম (সা)-এর সহিত মিলিত হই । আহা! যদি তাহা করিতাম! শুধু ভাবিলাম; উহাকে কার্ষে পরিণত করিলাম না। বাজারে গিয়া দেখিতাম মুনাফিকগণ এবং অসমর্থ মু'মিনগণ- _আল্লাহ্‌ তা'আলা যাহাদিগকে তাহাদের অসংগতি ও অসামর্থযের দরুন যুদ্ধে না গিয়া বাড়িতে বসিয়া থাকিতে অনুমতি দিয়াছেন-__ছাড়া অন্য কেহ যুদ্ধে না গিয়া বাড়ীতে বসিয়া থাকে নাই। দেখিতাম আর মনে মনে লজ্জিত ও দুঃখিত হইতাম। এদিকে নবী করীম (সা) যুদ্ধে রওয়ানা হইবার পর তাবৃকের ময়দানে পৌছিবার পূর্বে আমার সম্বন্ধে কাহারো নিকট

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।